কথায় আছে না মেয়েরাই মেয়েদের শত্রু, আরো একবার সেই কথা প্রমাণিত হলো নেট দুনিয়ায়। কিছুদিন আগেই জানা গিয়েছিল টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, পাত্রী তার দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামী। যে খবর শোনার পর মন ভেঙে গিয়েছে অনির্বাণের অগণিত মহিলা ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় তাকে ঘিরে মন ভাঙ্গার খোলা চিঠি লিখছেন অনেকেই কিন্তু কয়েকজন যে শালীনতার সীমা অতিক্রম করে গিয়েছে তা তাদের পোস্ট থেকেই স্পষ্ট।
মধুরিমা ঘোষ স্বামীর ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তাকে নিয়ে চলছে নোংরা ট্রোলিং আর তা করছেন কিন্তু একশ্রেণীর মহিলারাই। অনির্বাণের মহিলা ভক্তরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলে চলেছেন যে, “মধুরিমাকে দেখতে অত্যন্ত বাজে।অনির্বাণের সঙ্গে মানায় না ।আমি তো অনেক সুন্দরী ছিলাম অনির্বাণ তো আমাকেই বাছতে পারত।” এছাড়াও মধুরিমার ছবি শেয়ার করে কদর্য ভাষায় তাকে সমানে আক্রমণ করে যাচ্ছেন এই মহিলা ভক্তরা।

এবার এর বিরুদ্ধেই সরব হলেন আরেকদল মহিলা। তারা বলছেন যে এর আগে আবীর চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়, অভিনেত্রী সোহিনী হালদার এবং অভিনেতা সপ্তর্ষিকে নিয়েও নোংরা ট্রোলিং হয়েছে কিন্তু এবার এই জিনিসটা বন্ধ হওয়া দরকার। ভালোবাসা এবং বিয়ে শুধুমাত্র রুপ আর গুণ দেখে হয় না, দুজনের মধ্যে টান এবং পারস্পরিক বোঝাপড়াটা দেখেই হয়। এরকমটাই বলছেন এই প্রতিবাদী মহিলারা।

তারা এও জানাচ্ছেন যে অনির্বাণ কাকে বিয়ে করবেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার তাই যারা মধুরিমাকে নিয়ে এরকম অশ্লীল ট্রোলিং করছে তারা চুপ হয়ে গেলেই ভাল হয় বলে হুঁশিয়ারি দিয়েছেন অনির্বাণের এই প্রতিবাদী মহিলা ভক্তরা।





