আগে থেকেই সকলে আন্দাজ করে নিয়েছিলেন নুসরাত জাহানের সন্তানের বাবা যশ দাশগুপ্ত। এরপর দুদিন আগে সংবাদমাধ্যমে সামনে এসে বিস্ফোরক মন্তব্য করেছেন যশ দাশগুপ্তর প্রাক্তন স্ত্রী শ্বেতা সিংহ কালহানস। প্রথমবার অভিনেতার প্রাক্তন স্ত্রী সর্বসমক্ষে এসে কোনও মন্তব্য করেছেন। জানালেন অভিনেতার ৯ বছরের সন্তানের কথা।
এদিন যশ দাশগুপ্তর প্রাক্তন স্ত্রী শ্বেতা পরিষ্কারভাবে জানিয়েছিলেন, এই মুহূর্তে অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে তিনি কোনোভাবেই চিন্তিত নন। নুসরাত জাহানকে ব্যক্তিগতভাবে তিনি চেনেন না। তাই সেই বিষয়ে তিনি কোনও মন্তব্য করবেন না। পাশাপাশি যশ দাশগুপ্তর সঙ্গে তাঁর পরিচয় শুধুমাত্র সন্তানের বাবা হিসেবে। এর বাইরে আর কোনো চিন্তা-ভাবনা নেই তাঁর।পাশাপাশি এদিন জানালেন তাঁদের সন্তান যশ দাশগুপ্তর সঙ্গেই থাকেন। অভিনেতার প্রাক্তন স্ত্রীর বিস্ফোরক মন্তব্যে তোলপাড় হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। তার কয়েক ঘন্টা পরেই প্রকাশ্যে আসে নুসরাত জাহানের ছেলে ঈশানের জন্মের শংসাপত্র।
কিছুদিন আগেই নুসরাত জাহানকে নিয়ে কলকাতা পৌরসভায় দেখা গিয়েছিল অভিনেতাকে। তখন সন্দেহ করেছিলেন সকলে, ছেলের বার সার্টিফিকেটের কারণে তাঁরা হাজির হয়েছেন কলকাতা পৌরসভায়। তবে এদিন ভ্যাকসিনও নিয়েছেন এই তারকা জুটি। এবার কলকাতা পুরসভার নথি বলছে ঈশান জে দাশগুপ্তর বাবার নাম দেবাশিস দাশগুপ্ত ওরফে যশ দাশগুপ্ত।
শেষমেষ নিজেদের সম্পর্কের স্বীকারোক্তি দিলেন দুজনে। সমস্ত রহস্যের সমাধান ঘটলো। সন্তানের পিতৃপরিচয় নিয়ে সকলের মনে যে কৌতূহল ছিল তার অবসান ঘটেছে। এরপরই প্রথমবার ক্যামেরার সামনে নিজের ‘সন্তানদের’ নিয়ে মুখ খুলেছেন যশ দাশগুপ্ত।
‘চিনেবাদাম’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা। তারই মাঝে তাঁর কাছে প্রশ্ন রাখা হয় এখন অভিনেতার এই ব্যস্ত সময়ের কতখানি পাচ্ছে ঈশান? কেমন দিন কাটছে তার সঙ্গে? হেসে অভিনেতা জানালেন, ‘তাঁর বেশ খানিকটা সময় ইতিমধ্যেই দখল করে নিয়েছে ঈশান। স্ট্রেস বাস্টার আমার কাছে। মুড অফ থাকলে বা স্ট্রেসের মধ্যে থাকলে সেটা উড়তে অবশ্যই ও সাহায্য করে।” এদিন সাক্ষাৎকার দিতে গিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে জানালেন, “এখন খুব ছোট ঈশান। সবে ১৫ দিন বয়স। এত তাড়াতাড়ি কিছু পরিবর্তন আসে না। আমার আরও একটি ছেলে আছে। যার ইতিমধ্যেই ৯ বছর বয়স হয়ে গিয়েছে।”
যশ দাশগুপ্তর প্রাক্তন স্ত্রী বা তাঁদের সম্পর্কের বিচ্ছেদ নিয়ে কোন তথ্য নেই। তবে মুম্বাইয়ের টেলিভিশনে কাজ করা কালীন যশের পুত্র সন্তানের জন্ম হয়। সেই সময়ে ‘না আনা ইস দেশ লাডো’ সিরিয়ালে কাজ করছিলেন অভিনেতা। সন্তানের যৌথ কাস্টাডি পেয়েছিলেন যশ এভং শ্বেতা। তবে ছেলের সঙ্গে কলকাতাতেই থাকেন অভিনেতা। এখন মুম্বাইতে থাকছেন শ্বেতা।
কিন্তু সেই ৯ বছরের ছেলের ছবি আজ পর্যন্ত প্রকাশ্যে আনেননি যশ। এখন এইমুহূর্তে চর্চায় রয়েছে তাঁর ছোট ছেলে ঈশান। যদিওবা আগেই সকলে ধারণা করে নিয়েছিলেন যে যশ দাশগুপ্তই ঈশানের বাবা। কিন্তু যেহেতু নুসরাত বা অভিনেতা কিছু জানাননি নিজের থেকে খোলাখুলিভাবে, তাই সেই বিষয়ে সিলমোহর লাগানো যাচ্ছিল না। এবার তাতে পুরোপুরিভাবে সিলমোহর পড়ে গিয়েছে। আশা করা যায় এবার সমস্ত চর্চার অবসান ঘটবে।





