এই সপ্তাহে টিআরপি তালিকা প্রকাশ পেয়েছে ইতিমধ্যেই। ধারাবাহিকের মধ্যে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি বড় চমক দিতে চলেছে। তোমাদের রানী ধারাবাহিকটিও বেশ চমক দিচ্ছে। টিআরপি তালিকায় কে কাকে হারিয়ে এগিয়ে যাচ্ছে, কে নতুন টপার হতে চলেছে। অষ্টমী ধারাবাহিককে হারিয়ে দিচ্ছে তোমাদের রানী ধারাবাহিক। কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকটি দর্শকদের মন জয় করছে ধীরে ধীরে। তবে গীতা এলএলবি ধারাবাহিককে টক্কর করতে পারছে না। সন্ধ্যা সাতটায় জগদ্ধাত্রী ও কথা ধারাবাহিকের মধ্যে টক্কর চলছে।
এদিকে দেখা যাচ্ছে ফুলকির কাছে পরাস্ত হচ্ছে বধূয়া। রাত আটটার ধারাবাহিক উড়ান এগিয়ে আসছে। তবে এখনই নিম ফুলের মধু ধারাবাহিককে টক্কর দেওয়া সম্ভব নয়। কোন গোপনে মন ভরেছে ধারাবাহিক জমজমাট হচ্ছে ফলে, রোশনাই ধারাবাহিকের সঙ্গে তার পার্থক্য বাড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে। এদিকে আলোর কোলে ধারাবাহিককে পরাস্ত করছে জল থই থই ভালোবাসা। রাত দশটায় এগিয়ে থাকছে অনুরাগের ছোঁয়া। তবে এবার দেখা যাক কি হতে চলেছে টিআরপি তালিকায়।
আগের সপ্তাহে বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায় পরিবর্তন এসেছে। টিআরপি তালিকার ওপর বাংলা ধারাবাহিকের ভাগ্য নির্ভর করছে। তাই এখন টিআরপি তালিকায় নাম তোলার জন্য চিন্তায় থাকে টেলি তারকারা। জি বাংলা স্টার জলসার বহু ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে তার বদলে আসছে নতুন ধারাবাহিক।
আগের সপ্তাহে বেঙ্গল টপারের মুকুট নিজেদের দখলেই রেখেছে জি বাংলার ‘ফুলকি’। ৭ পয়েন্টে বেঙ্গল টপার হয়েছিল এই ধারাবাহিক। আগের সপ্তাহে দ্বিতীয় স্থানে ছিল এই চ্যানেলেরই আরও একটি সুপারহিট মেগা সিরিয়াল ‘নিম ফুলের মধু’। এই ধারাবাহিকের নায়িকা পর্ণার স্মৃতি হারানো, একঘেয়ে লাগছে দর্শকদের। যার ফলেই দ্বিতীয়তে স্থান করতে পেরেছে টিআরপি তালিকাতেও। তাই আগের সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৪ ।
তারপরেই তৃতীয় স্থান দখল করে ছিল স্টার জলসার ‘কথা’। প্রাপ্ত নম্বর হয়েছে ৫.৯। চতুর্থ স্থান দখল করেছিল জি বাংলার ‘জগদ্ধাত্রী’ এবং ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিক। এই সপ্তাহে এই ধারাবাহিকের ঝুলিতে রয়েছে ৫.৬ স্কোর।





