গত মাসেই ছেড়েছিলেন অভিনয়, বলেছিলেন ধর্মের পথে থাকবেন। আজ আচমকাই জানা গেল, বিয়ে করেছেন একদা বলিউডের বিতর্কিত অভিনেত্রী সানা খান! পাত্রের নাম মুফতি আনাস। গতকাল সুরাটে পরিবারের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই জুটি। সাদা গাউন এবং হিজাবে সানাকে লাগছে অপূর্ব, স্বামী মুফতি আনাসও পরেছিলেন সাদা পোশাক। বিয়ের বিভিন্ন ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।
View this post on Instagram
একটা ভিডিওতে সানাকে স্বামীর হাত ধরে সিঁড়ি দিয়ে নেমে আসতে দেখা যাচ্ছে। আবার আর একটা ভিডিওতে পরিবারের উপস্থিতিতে কেক কাটতে দেখা যাচ্ছে নবদম্পতিকে। ছবি এবং ভিডিও দেখে বোঝাই যাচ্ছে যে, পরিবারের লোকজনের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করেছেন সানা এবং মুফতি। আচমকা সানার এই পদক্ষেপে চমকে গিয়েছেন তার অনুরাগীরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য করছেন সকলে।
View this post on Instagram
এই বছরের শুরুর দিকে কোরিওগ্রাফার মেলভিন লুইসের সঙ্গে সম্পর্ক ভেঙে দেন সানা এবং বিষ্ফোরক সমস্ত অভিযোগ আনেন মেলভিনের বিরুদ্ধে। মেলভিনের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা, প্রতারণার অভিযোগ করেন সানা এবং তার অভিযোগের স্বপক্ষে বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রীনশট নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন। এই নিয়ে সেইসময় বিস্তার জলঘোলা হয়।
View this post on Instagram
হঠাৎ করেই একমাস আগে তিনি বলিউড জীবন থেকে স্বেচ্ছা অবসর ঘোষণা করেন। কারণ হিসাবে ধর্মের পথ অনুসরণ করে তিনি মানবসেবায় নিজেকে নিয়োজিত করার কথা বলেন, যা নিয়ে বেশ তোলপাড় হয় সোশ্যাল মিডিয়ায়। এরপরে আচমকাই বিয়ে করে তিনি আবার চমকে দিলেন তার অনুরাগীদের।





