দুঃসময়ে লালনের পাশে দাঁড়ালো ফুলঝুরি, করতে চাইল লালনকে বিয়ে! জমে গেছে ধূলোকণা, টিআরপি রেটিং ৭.৮!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ধূলোকণা ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। কদিন আগেই এই ধারাবাহিক শুরু হলেও সময়ের সাথে দর্শকরা বেশ আনন্দ করেই ধারাবাহিকের পর্দায় চোখ রেখেছেন। সিরিয়ালে টুইস্টের কারণে একধাপে টিআরপি গিয়ে পৌঁছেছে ৭.৮ এ!

ধারাবাহিকের অন্যতম চরিত্র লালন বেশ বিচিত্র। আজ অবধি কোনো চাকরিতেই সে মন বসাতে পারেনি।তার মনে গায়ক হবার স্বপ্ন, কিন্তু পরিবারের কথা ভেবে সে একটা বাড়ির ড্রাইভারের চাকরি করে।আর সেই বাড়িতেই ফুলঝুরি অর্থাৎ নায়িকা কাজ করেন।তাদের দুজনের মধ্যে সম্পর্ক একেবারে আদায় কাঁচকলায়।

তবে সময়ের সাথে পরিবর্তন আসছে ধারাবাহিকের মধ্যেও।তাদের সম্পর্কের পরিবর্তন দেখা যাবে খুব দ্রুত।বাড়ির মেয়ে চড়ুইয়ের জন্য কলেজের অনুষ্ঠানে গান করার সুযোগ পায় লালন।তারপরে অনুষ্ঠান বন্ধুদের পার্টিতে নিয়ে যায় লালনকে।মাতাল অবস্থায় লালনকে ভালোবাসার কথাও জানায়। বাড়িতে এসেই অসভ্যতা করে।

চড়ুইয়ের এই অবস্থার জন্য সব দায় গিয়ে পড়ে লালনের ওপর। ফুলঝুরিও লালনকে ভুল বোঝে।এমনকি হুমকির সুরে ফুলঝুরি বলে ওই বুড়ো লোকটাকে সে বিয়ে করবে।লালন ফুলঝুরিকে বলে যাই হয়ে যাক বুড়ো লোকটাকে সে বিয়ে করতে পারবে না।

এরপরেই দেখা যাচ্ছে পুলিশ এসে লালনকে গ্রেফতার করছে সকলের সামনে।ফুলঝুরি বাঁধা দিয়ে পুলিশের সামনে কাঁদতে শুরু করে।সে আরো জানায় লালনের সাথে তার বিয়ের ঠিক হয়েছে। ভিডিও প্রোমো সামনে আসার পরেই হইচই নেটদুনিয়ায়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles