কান ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত হবেন জিৎ, তার লেখা কাহিনী নিয়ে তৈরি শর্ট ফিল্ম ‘হরে কৃষ্ণ’ পেল সেরা ছবির পুরস্কার

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন জিৎ। অবাঙালি এই তারকা বাঙালিদের মনে নিজের জাত অভিনয় দিয়ে জায়গা করে নিয়েছেন। আর এবার তার জীবনে এল খুশির খবর।

এমনিতেই সময়টা ভালোই যাচ্ছে অভিনেতার। ডান্স বাংলা ডান্সে বিচারকের আসনে জিৎকে দেখা যায়। টিআরপি রেটিংয়ে বাংলার সেরা রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স। এছাড়াও পুজোতে জিৎ এর সিনেমা বাজি রিলিজ করবে। তার গান এখনই ইউটিউবে হিট।

এবার জানা যাচ্ছে তিনি চলচ্চিত্র জগতের অন্যতম নামী উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত হতে চলেছেন। তার প্রযোজিত শর্ট ফিল্ম ‘হরে কৃষ্ণ’ কান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ভারতীয় ছবির পুরস্কার পাচ্ছে।কান ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত হবেন জিৎ, তার লেখা কাহিনী নিয়ে তৈরি শর্ট ফিল্ম 'হরে কৃষ্ণ' পেল সেরা ছবির পুরস্কার

ছবির পরিচালক হলেন বিখ্যাত পরিচালক হরনাথ চক্রবর্তীর পুত্র হিন্দোল চক্রবর্তী। তিনি সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‘রবিবার জানলাম, কান চলচ্চিত্র উৎসবে সেরা ভারতীয় ছবির শিরোপা নিয়ে এসেছে এই ছবি। ভারত থেকে পাঁচটি ছবি প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে সেরা আমাদের ছবি।’’

সবথেকে বড় কথা হল, ১১ মিনিটের কিছু বেশি দৈর্ঘ্যের এই ছবির কাহিনী লিখেছেন জিৎ! তাই তার আনন্দ আরো বেশি। প্রসঙ্গত, জন্মাষ্টমীর দিন জিৎ এর প্রযোজিত প্রথম ছোট ছবি মুক্তি পেয়েছিল জিৎ’স ফিল্ম ওয়ার্কস এবং গ্রাসরুট এন্টারটেনমেন্টের নিজস্ব ইউটিউব চ্যানেলে। সেইসময় এক ভিডিওবার্তায় জিৎ জানিয়েছিলেন, ‘‘অনেক সময় ছোট ছোট কাজ অনেক বড় বার্তা পৌঁছে দেয়। সেই জায়গা থেকেই এ বার ছোট ছবির মাধ্যমে বড় কথা বলার চেষ্টা করব।’’

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles