এবার সুপার ডান্সার ৪-এর মঞ্চে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন হেমা মালিনী। মঞ্চে উপস্থিত হতেই বাজতে শুরু করে ‘প্রতিজ্ঞা’ ছবির সুপারহিট গান ‘ম্যায় জঠ ইয়ামলা পাগলা দিবানা’। এরপর বিচারকের আসন ছেড়ে গানের ছন্দে নাচতে দেখা যায় কিংবদন্তি এই নায়িকাকে। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ছোটপর্দার জনপ্রিয় এই রিয়্যালিটি শোতে প্রায়ই অতিথি হিসেবে এসে থাকেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। এইবার উপস্থিত হয়েছেন হেমা মালিনী। এদিন মঞ্চে ধর্মেন্দ্রর ছবির এই জনপ্রিয় গান বাজতেই বিচারকের আসন থেকে স্টেজে এসে পড়েন অভিনেত্রী। সঙ্গে ডেকে নেন শিল্পা শেঠীকেও। একইসঙ্গে কোমর দুলিয়ে নাচতে থাকেন এই কিংবদন্তি তারকারা। চ্যানেলের কর্তৃপক্ষের তরফ থেকে ভিডিওটি ছাড়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Jab @dreamgirlhema ji ne karke dikhaye Dharmendra ji ke dance steps!
Iss haseen lamhe ko dekhne ke liye dekhte rahiye #SuperDancer4, iss weekend, raat 8 baje, sirf Sony par. @basuanurag @TheShilpaShetty @geetakapur pic.twitter.com/i9jyi6it1j
— sonytv (@SonyTV) September 24, 2021
যেখানেই বিখ্যাত গানে মঞ্চ কাঁপাতে দেখা গেল হেমা মালিনী ও শিল্পা শেঠীকে। কিংবদন্তি অভিনেত্রী হেমা মালিনী কে ধর্মেন্দ্রর মতই নাচতে দেখা গেল এদিন। সকলেরই এই জনপ্রিয় গানের সিগনেচার স্টেপ মনে রয়েছে। এদিন বর্ষীয়ান অভিনেত্রীর ভঙ্গি দেখে রীতিমতো দর্শকদের ভাবতে বাধ্য করেছে যে, তাঁর বয়স রীতিমতো ৭০ ছুঁয়েছে। অন্যদিকে নাচের সঙ্গী শিল্পা শেঠীর বয়সও ৪০ পার করে গিয়েছে। সেখানে ২ বলি অভিনেত্রীর দুর্দান্ত নাচ মন লুভিয়েছে দর্শকদের।
পাশাপাশি প্রতিযোগীরাও বেশ খুশি হয়েছেন একসঙ্গে দুই অভিনেত্রীর নাচ দেখে। অন্যদিকে ভিডিও টুইটারে পোস্ট হতেই কমেন্ট বক্স ভরে যায় নেটিজেনদের মন্তব্যে। অনুরাগীরা এই দুই জনপ্রিয় অভিনেত্রীর নাচ দেখে প্রশংসায় ভরিয়েছেন। অনেকেই ধর্মেন্দ্রের মতো হেমা মালিনীকে নাচতে দেখে অবাক হয়েছেন। এখন হেমা মালিনীর এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে।





