সোশ্যাল মিডিয়ায় এখন কান পাতলেই শোনা যাচ্ছে একটা গান যা হলো বাদাম বাদাম কাঁচা বাদাম। বীরভূমের দুবরাজপুর এর বাসিন্দা ভুবন বাদ্যকরের লেখা এবং গাওয়া ‘বাদাম বাদাম’ গান এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভাইরাল। শুধু পশ্চিমবঙ্গ কেন পড়শি দেশ বাংলাদেশেও পৌঁছে গেছে এই গান।
বাংলাদেশের এক জনপ্রিয় অভিনেতা এবং গায়ক হলেন হিরো আলম। তার জনপ্রিয়তা এপার বাংলাতেও তুমুল। তিনি কী অভিনয় করেন এবং কী গান গেয়ে থাকেন তা অনেক সময় বোঝা যায় না কিন্তু তার এই উদ্ভট কীর্তিকলাপের জন্য তিনি সবসময় খ্যাতির শীর্ষে থাকেন।সবাই যখন কাঁচা বাদাম গানটি গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তখন হিরো আলম এই গানটা গাওয়ার চেষ্টা করবেন না তা তো হয় না। তাই এবার তিনি গেয়ে ফেললেন কাঁচা বাদাম গানটি।
নিজেকে ভাইরাল করার উদ্দেশ্যে তিনি বাংলায় নয় এই গানটি গেয়েছেন হিন্দিতে। ইউটিউবে গতকালই প্রকাশিত হয়েছে তার এই গান এবং ইতিমধ্যেই তা প্রায় এক লক্ষ ভিউজে পৌঁছে গেছে। তার সঙ্গে গানটি আরো একজন গেয়েছেন যিনি এই গানের সঙ্গে নিজের Rap ভার্সন যুক্ত করেছেন। তবে সব থেকে বড় কথা হল গানটিতে হিরো আলম কী গাইছেন তা ঠিক বোঝা যাচ্ছেনা।তিনি তুমুল কনফিডেন্স এর সঙ্গে হাত নেড়ে কাঁচা বাদাম গানটি গাইছেন তা বোঝা যাচ্ছে কিন্তু ভেতরের কোন কথা বোঝা যাচ্ছে না। তবুও এই ভিডিও ভাইরাল হতে সময় নেয় নি। আপনিও দেখুন হিরো আলমের সেই ভিডিও:





