ঋতিকার ভাইজির অন্নপ্রাশনে হিরণের ছবি ভাইরাল! দ্বিতীয় সংসার এগোচ্ছে, কিন্তু প্রথম বিয়ের আইনি গাঁট কি এখনও খোলা হয়নি? অনিন্দিতা মুখ খুলতেই বিধায়ক-অভিনেতাকে নিয়ে ফের সামনে এল বি’স্ফোরক তথ্য?

চলতি বছরের শুরুতেই নিজের দ্বিতীয় বিয়ের খবর দিয়ে আলোচনায় এসেছিলেন অভিনেতা ও বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। প্রথম স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ সম্পূর্ণ না হওয়ার মধ্যেই তাঁর এই বিয়ে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি হয়। সেই সময় অনেকেই মনে করেছিলেন, এই ঘটনা তাঁর রাজনৈতিক জীবনে প্রভাব ফেলতে পারে, তবে বাস্তবে তা হয়নি। ভোটে প্রার্থী হয়ে জয়ও পান তিনি।

তবে ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক এখনও পুরোপুরি থামেনি। হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা জানিয়েছেন, তিনি এখনও ডিভোর্সে সম্মতি দেননি। ফলে বিষয়টি নিয়ে প্রশ্ন থেকেই গেছে। এই পরিস্থিতির মধ্যেই হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকাকে বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে ছবি শেয়ার করতে দেখা গেছে।

ভোটের আগে এবং পরে একাধিক পোস্টে স্বামীর সঙ্গে নিজের সম্পর্ক তুলে ধরেছেন ঋতিকা। সম্প্রতি তাঁর ভাইঝির অন্নপ্রাশনের অনুষ্ঠানে হিরণের উপস্থিতি আবারও নজর কেড়েছে। ওই অনুষ্ঠানে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন: এই বয়সেও অবসর নিতে রাজি নন সত্যজিতের ‘চারুলতা’! দীর্ঘ অপেক্ষার পর বড়পর্দায় ফিরছেন মাধবী মুখোপাধ্যায়! নতুন ছবিতে অন্যরকম চরিত্রে চমক দেবেন কিংবদন্তি অভিনেত্রী?

ঋতিকার শেয়ার করা ছবিতে দেখা যায়, তাঁর ভাইঝির সঙ্গে হাসিমুখে ছবি তুলছেন হিরণ। এই ছবি থেকেই স্পষ্ট, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তিনি স্বাভাবিক জীবন কাটাচ্ছেন। পরিবারিক অনুষ্ঠানে তাঁর উপস্থিতি অনেক প্রশ্নের উত্তর যেমন দেয়, তেমনই নতুন কিছু প্রশ্নও তুলে দেয়।

সবচেয়ে বড় প্রশ্ন হল, অনিন্দিতার সঙ্গে তাঁর আইনি বিচ্ছেদ কি সম্পূর্ণ হয়েছে? এই বিষয়ে অনিন্দিতা জানিয়েছেন, মামলা এখনও বিচারাধীন এবং ডিভোর্স চূড়ান্ত হয়নি। তবুও সাম্প্রতিক ছবিগুলি দেখে মনে করা হচ্ছে, ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন হিরণ।

আরও অন্যান্য খবর