‘তোমার জন্যই লতিকা হয়েছি…’, দেবের জন্মদিনে কোন বার্তা পাঠালেন ‘কিশোরী’ ইধিকা পাল?

২৫শে ডিসেম্বর দেবের (Dev) জন্মদিন। এই বিশেষ দিনটি নিয়ে উচ্ছ্বাসে মেতেছেন তাঁর অগণিত ভক্ত। সদ্য মুক্তি পাওয়া ছবি ‘খাদান’ দিয়ে দেবের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করেছেন ইধিকা পাল (Idhika Paul)। অভিনেত্রী তাঁর অভিজ্ঞতা এবং দেব সম্পর্কে অনুভূতির কথা শেয়ার করেছেন।

দেবকে নিয়ে কি জানালেন ইধিকা?

ইধিকা বলেন, “দেবদাকে প্রথমেই ধন্যবাদ জানাই আমাকে লতিকার চরিত্রে সুযোগ দেওয়ার জন্য। তাঁর জন্মদিনে আমার একটাই প্রার্থনা, তিনি যেমন আছেন তেমনই থাকুন। সৌভাগ্য সবসময় তাঁর সঙ্গী হোক। দেবদা এমন একজন মানুষ যিনি সকলকে সম্মান এবং সুযোগ দেন। নতুনদের জন্য এটা খুব বড় ব্যাপার। এত বড় একজন তারকা হয়েও তিনি অত্যন্ত ডাউন টু আর্থ। তাঁর জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল।”

'তোমার জন্যই লতিকা হয়েছি...', দেবের জন্মদিনে কোন বার্তা পাঠালেন 'কিশোরী' ইধিকা পাল?

দেবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে ইধিকা বলেন, “দেবদার কাছে শিখেছি কীভাবে কাজের প্রতি নিখুঁত ডেডিকেশন রাখা যায়। ১৮ বছর ইন্ডাস্ট্রিতে কাটানোর পরও তিনি যে পরিমাণ পরিশ্রম করেন, তা সত্যিই অবাক করে। আরেকটি জিনিস যা আমাকে মুগ্ধ করেছে, তা হল তাঁর ব্যবহার। তিনি সকলের সঙ্গে সমানভাবে কথা বলেন এবং সম্মান দেন। সুপারস্টার হয়েও পা মাটিতে রেখেছেন। এটি নতুনদের কাছে শেখার মতো।”

জন্মদিনের সকালে দেবকে শুভেচ্ছা জানিয়ে মেসেজ করেছেন ইধিকা। তবে খাদান টিমের পক্ষ থেকে কোনও বিশেষ আয়োজন হয়নি বলে জানান তিনি। দেবকে উপহার প্রসঙ্গে ইধিকার সপ্রতিভ উত্তর, “তাঁকে কী দেব, সেটাই ভাবতে পারছি না। শুভকামনা আর ভালোবাসা ছাড়া আর কিছুই আমার দেওয়ার নেই। তবে যদি পারতাম, তাহলে খাদানের সব শো হাউসফুল করে দিতাম। আর রিটার্ন গিফট হিসেবে দেবদার কাছে শুধু চাইব, যেন পরের ছবিতেও আমাকে সুযোগ দেন।”

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতিতে তদন্তে এবার নতুন চাঞ্চল্যকর বিষয় সামনে আসলো! ইডি বাজেয়াপ্ত করল ১০ কোটি টাকা

নিজের অভিনয় নিয়ে দেবের মতামত জানতে চাইলে খানিক অভিমানী সুরে ইধিকা জানান, “আমার অভিনয় নিয়ে এখনও দেবদা কিছু বলেননি। শুধু শুভেচ্ছা জানিয়েছেন। তবে প্রতিক্রিয়া জানতে চান। আশা করছি, খুব শিগগিরই তাঁর কাছ থেকে প্রশংসা শুনতে পাব।” দেব-ইধিকার জুটির রসায়ন ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। খাদান ছবির সাফল্যে ইধিকার কেরিয়ার নতুন মোড় নিয়েছে। আর দেব, বরাবরের মতোই ভক্ত এবং সহকর্মীদের কাছ থেকে ভালোবাসায় ভাসছেন।

 

View this post on Instagram

 

A post shared by Surinder Films (@surinderfilms)

RELATED Articles