টলিপাড়ায় তিনি খুব বেশি পরিচিত না হলেও, নিজের অভিনয় দক্ষতা দিয়ে ধীরে ধীরে নিজের জায়গা পাকা করছেন অভিনেত্রী। তার খ্যাতি কম কিছুও নয়। ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছেন বেশ কয়েকটি বাংলা ছবিতে। ছবি ছাড়াও ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা গেছে তাকে। কিন্তু শুধু অভিনয়ই নয়, এবার একটু একটু করে ফটোশুটেও হাত পাকাতে শুরু করেছেন ইশা সাহা।
View this post on Instagram
Anything else? . . . . 📸 @kaustavsaikia 💄 @sumanmakeupartist 👗 @tamashreeroy
বেশ কিছু ফটোশুটের মাধ্যমে ইতিমধ্যেই নেট দুনিয়ায় বেশ ঝড় তুলেছেন ইশা। বিভিন্ন ফটোশুট, ছবি ও ভিডিওতে উত্তাপ ছড়াচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি, ইশা একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে, যা রীতিমতো হেমন্তের সকালে শীতের মাঝে উষ্ণতা ছড়াচ্ছে। ডেনিম হট প্যান্ট ও লাল- কালো অফ শোল্ডার সেক্সি লুকে নিজেকে মেলে ধরেছেন ইশা। তার এই ছবি পোস্ট করার পরে রাতারাতি লাইমলাইটে চলে এসেছেন বঙ্গ তনয়া। বেশ ভাইরাল হয় তার এই ছবি। ইশার এই লাস্যময়ী রূপ দেখে হতবাক নেটিজেনরা। সচরাচর এই অবতারে তার দেখা মেলে না। তবে ইশার এই নতুন রূপ বহু প্রশংসিত হয়েছে তার অনুরাগীদের কাছে। ছবিতে লাইক ও কমেন্টের ভিড় জমেছে।
প্রসঙ্গত, ইশা আইন পাশ করে ইন্ডাস্ট্রিতে আসেন। প্রথমে স্টার জলসায় ‘ঝাঁঝ লবঙ্গ ফুল’ নামের ধারাবাহিকে লবঙ্গের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন তিনি। এরপর ‘প্রজাপতি বিস্কুট’ ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। একের পর হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। ‘গুপ্তধনের সন্ধানে’ ও ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ ছবিতে ঝিনুকের চরিত্রে তার অভিনয় দর্শকের নজর কেড়েছে। এরপর ‘গোলন্দাজ’ ছবিতে দেখা যাবে তাকে।





