কয়েকশো কোটি টাকার প্রতারণা করে ঘনিষ্ঠ ছবি দিয়ে ফেঁসে গেলেন জ্যাকলিন ফার্নান্ডেজ!

এবার জোর ফাঁসলেন জ্যাকলিন ফার্নান্ডেজ।এবার মনে হচ্ছে তাঁর রেহাই নেই এনফর্সমেন্ট ডিরেক্টরেটের হাত থেকে। কারণ জ্যাকলিনের একটি ছবি প্রকাশ্যে চলে এসেছে যা তাকে ফাঁসিয়ে দিয়েছে।

ঠিক কোন ছবি প্রকাশ্যে এসেছে জ্যাকলিনের? সুকেশ চন্দ্র শেখর নামে এক ব্যবসায়ী হয়েছেন যিনি কয়েকশো কোটি টাকা আর্থিক তছরুপের দায়ে ইডির গ্রেফতারির মুখে পড়েছেন। সেই সুকেশ চন্দ্র শেখর এর সঙ্গেই একটি ঘনিষ্ঠ ছবি ফাঁস হয়ে গিয়েছে জ্যাকলিনের। মনে করা হচ্ছে ছবিটি এপ্রিল মাস থেকে জুন মাসের মধ্যে তোলা হয়েছে যে সময়ে সুকেশ জামিন পেয়ে জেলের বাইরে ছিলেন। আর তিনি যে জ্যাকলিনের সঙ্গে একাধিকবার দেখা করেছেন সেই সময় সে কথা এই ছবি থেকেই স্পষ্ট বলে জানাচ্ছেন তদন্তকারীরা।

কয়েকশো কোটি টাকার প্রতারণা করে ঘনিষ্ঠ ছবি দিয়ে ফেঁসে গেলেন জ্যাকলিন ফার্নান্ডেজ!

ছবিটিতে দেখা যাচ্ছে এটি একটি মিরর সেলফি, যেখানে জ্যাকলিন কে জড়িয়ে ধরে দাঁড়িয়ে তার গালে চুম্বন করছেন ওই ব্যবসায়ী।অর্থাৎ তাদের মধ্যে পরিচয়টা যে যথেষ্ট ঘনিষ্ঠ সেকথা ছবিটা দেখেই স্পষ্ট। এর আগেই এই মামলায় জড়িত থাকার অভিযোগে জ্যাকলিন কে ডেকে ছিল ইডি তবে তখন জ্যাকলিন সেই শুনানি এড়িয়ে যান। তার সঙ্গে নোরা ফাতেহিকেও ডাকা হয়েছিল ইডির তরফ থেকে। এখন এই ছবি প্রকাশ্যে চলে আসার পর জ্যাকলিনের বিরুদ্ধে ইডি ঠিক কী ব্যবস্থা নেয় সেটাই দেখার।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles