তৃণমূল আমলে বিশ্বাস ব্রাদার্সের দুর্নী’তির শিকার হয়ে হারিয়েছিলেন একাধিক কাজ! পরির্বতনের বাংলায়, আড়াই বছর পর ছোটপর্দায় ফিরছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়! দেখা যাবে কোন ধারাবাহিকে?

দীর্ঘ আড়াই বছর পর আবারও বাংলা টেলিভিশনের পর্দায় ফিরছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। এবার তাঁকে দেখা যাবে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘তিলোত্তমা’য়। বহুদিন ধরেই তাঁর প্রত্যাবর্তনের খবর শোনা যাচ্ছিল, তবে কোন চ্যানেল ও কোন ধারাবাহিকে তিনি ফিরছেন তা নিয়ে জল্পনা ছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল।

জয়জিৎ জানিয়েছেন, এই ধারাবাহিকে তিনি একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করছেন। তবে চরিত্রটি সম্পূর্ণ ভালো না খারাপ, সেই রহস্য এখনই খোলসা করতে চাননি তিনি। অভিনেতার কথায়, বাস্তবের মানুষের মতোই এই চরিত্রেও একাধিক দিক রয়েছে। ভালো এবং খারাপ দুই ধরনের বৈশিষ্ট্যই মিলবে, যা দর্শকদের কাছে চরিত্রটিকে আরও বাস্তবসম্মত করে তুলবে।

ছোটপর্দায় ফিরে সবচেয়ে বেশি আনন্দিত তিনি নির্মাতা ও চিত্রনাট্যকার স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে কাজ করতে পেরে। পাশাপাশি দীর্ঘদিন পর আবার ব্লুজ প্রোডাকশনের সঙ্গে কাজের সুযোগ পাওয়াতেও তিনি উচ্ছ্বসিত। তাঁর মতে, চরিত্রটির নানা স্তর এবং সূক্ষ্ম উপস্থাপনাই এই কাজকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

শুটিংয়ের অভিজ্ঞতা নিয়েও মুখ খুলেছেন জয়জিৎ। তিনি বলেন, স্নেহাশিস চক্রবর্তী কাজের ক্ষেত্রে অত্যন্ত যত্নশীল। কোনও দৃশ্য মনমতো না হলে সেটি আবারও ধারণ করা হয়। তাঁর বিশ্বাস, এমন নিষ্ঠার কারণেই একের পর এক সফল ধারাবাহিক দর্শকদের উপহার দিতে পেরেছেন স্নেহাশিস। সেই সঙ্গে স্টার জলসার মতো জনপ্রিয় চ্যানেলে কাজের সুযোগ পাওয়াকেও তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন।

আরও পড়ুনঃ আরও বিপাকে শ্রীলেখা মিত্র! প্রধানমন্ত্রীর বিকৃত ছবি প্রদর্শন বিতর্কে, বিধাননগরের পর ফের ৩ থানায় এফ আই আর দায়ের! বাড়ির সামনে চলছে বিক্ষোভ, দেখানো হচ্ছে কালো পতাকা! কী অবস্থায় আছেন অভিনেত্রী?

এদিকে এতদিন ধারাবাহিকে অনুপস্থিত থাকার কারণ প্রসঙ্গে জয়জিৎ সরাসরি কারও নাম না নিলেও ইন্ডাস্ট্রির কিছু মানুষের জন্যই কাজ থেকে দূরে থাকতে হয়েছে বলে ইঙ্গিত দেন। তবে তিনি জানান, বাংলা বিনোদন জগতের প্রতি তাঁর আস্থা কখনও কমেনি। উল্লেখ্য, ‘তিলোত্তমা’ ধারাবাহিকের মাধ্যমে অভিনেত্রী সুস্মিতা দে-ও ছোটপর্দায় ফিরছেন। ধারাবাহিকের গল্পে চিকিৎসক হত্যা, স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি এবং তার বিরুদ্ধে লড়াইয়ের বিষয় উঠে আসবে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর