প্রচণ্ড গরমে হিটস্ট্রোকের শিকার শাহরুখ, এখন কেমন রয়েছেন কিং খান? জানালেন বন্ধু জুহি চাওলা

Juhi Chawla informed about Shah Rukh Khan health condition: বুধবার আচমকা অসুস্থ হয়ে পড়েন শাহরুখ খান (Shah Rukh Khan)। তাকে ভর্তি করা হয় আমেদাবাদের হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন হিট স্ট্রোকের জন্যই অসুস্থ হয়ে পড়েছিলেন কিং খান। ‌প্রাথমিক চিকিৎসার পর বুধবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। সে সময় অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। ‌ শাহরুখের বন্ধু অভিনেত্রী জুহি চাওলা (Juhi Chawla) সংবাদমাধ্যমকে জানালেন কিং খানের শারীরিক অবস্থা (Juhi Chawla informed about Shah Rukh Khan health condition)। 

শাহরুখ খানকে (Shah Rukh Khan) হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরেই জুহি চাওলা (Juhi Chawla) ও তার স্বামী জয় মেহতা তাকে দেখতে যান। তারপরে সংবাদ মাধ্যমকে জুহি (Juhi Chawla) জানিয়েছেন, “গতকাল (মঙ্গলবার) রাতে শাহরুখের শরীর ভাল ছিল না। কিন্তু আজ ও তুলনামূলক ভাল আছে। ঈশ্বরের কৃপায় ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে” (Juhi Chawla informed about Shah Rukh Khan health condition)

মঙ্গলবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন কেকেআর এবং সানরাইজ হায়দ্রাবাদ। খেলার দিন মাঠেই উপস্থিত ছিলেন কিং খান (Shah Rukh Khan)।‌ আমেদাবাদে সেদিন তাপমাত্রা ছিল প্রায় ৪৫ ডিগ্রির আশেপাশে। তবে খেলা নিয়ে উচ্ছাসের কোনো ঘাটতি দেখা যায়নি কেকেআর কর্তা শাহরুখ খানের। খেলা শেষের পর পুরো মাঠ ঘুরেছেন তিনি। ‌ লু লাগার জন্য সেদিন রাত থেকেই, শরীর খারাপ ছিল শাহরুখের (Shah Rukh Khan)।

তারপরে বুধবার দুপুরে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয় শাহরুখের (Shah Rukh Khan)। ‌ দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগামী ২৬শে মে ফাইনালে কেকেআর-এর খেলা দেখতে শাহরুখ খান মাঠে উপস্থিত থাকবে কিনা সেটা এখন স্পষ্ট বলা যাচ্ছে না। উল্লেখ্য বুধবার ছিল শাহরুখ (Shah Rukh Khan) কন্যা সুহানার জন্মদিন। কেকেআরের খেলা দেখতে তিনিও উপস্থিত ছিলেন মাঠে। তবে সুহানা তার বান্ধবী অনন্যা পান্ডে, শানায়া কপূর ও নব্যা নন্দার সঙ্গে মুম্বই ফিরে গিয়েছেন।

আমদাবাদের পুলিশ সুপারিনটেনডেন্ট ওম প্রকাশ জাট জানিয়েছেন, “প্রবল গরমে অসুস্থ হয়ে পড়লে শাহরুখ খানকে (Shah Rukh Khan) কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে গুরুতর কিছু নয়।” তবে শাহরুখ অনুরাগীরা ভিড় জমান হাসপাতালের বাইরে। কেমন আছেন কিং খান, কি অবস্থা ,সে সমস্ত খবর পেতেই হাসপাতালে বাইরে জমিয়েছিলেন বলে খবর (Juhi Chawla informed about Shah Rukh Khan health condition)। সেদিন হাসপাতালের বাইরে ভিড় এতটাই উপচে পড়েছিল যে পুলিশকে ভিড় নিয়ন্ত্রণ করতে হয়।

RELATED Articles