ব্যবসায়িক কাজে আসবে উন্নতি, দাম্পত্য সম্পর্ক হবে আরও শক্তিশালী, কি ঘটবে আজ? জেনে নিন রাশিফল

শুক্রবার, ২৪ মে ২০২৪

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): আজকের দিনটি শুভ সম্ভাবনাময়। আর্থিক উন্নতির সুযোগকে কাজে লাগাতে পারলে ভালো লাভ হবে। পাওনাদারের সাথে চলমান জটিলতা দূর করতে পারবেন। 

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): অবিবাহিতদের বিয়ের দিন। ডিভোর্সী ও বয়স্কদের পুণঃরায় বিয়ের সুযোগ আসবে। আর্থিক ক্ষেত্রে অগ্রগতি। খুচরা পাইকারী ব্যবসা বাণিজ্যে লাভের আশা। 

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): আজ সকল কাজেই সাহায্য আশা করা যায়। বয়স্কদের শারীরিক অবস্থার উন্নতি হবে। পুরোনো সম্পর্কের জটিলতাগুলো ধীরে ধীরে দূর করতে পারবেন। 

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): সন্তানের বিয়ে শাদীর যোগ প্রবল। শিল্পী ও কলাকুশলীদের ভালো কাজের সুযোগ আসবে। আর্থিক ক্ষেত্রে অগ্রগতির দিন। সৃজনশীল কাজের প্রতিযোগীতায় সফল হবেন। 

সিংহ রাশি (২১ জুলাই – ২১ আগস্ট): আজ গৃহে আত্মীয় স্বজনের আগমন হবে। ব্যবসায়ীক কাজে সফলতার দিন। সাংসারিক বিষয়ে আত্মীয় স্বজনের সাহায্য লাভ। মনের বাসনা পূরণের আশা।

কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর): ছোট ভাই বোনের বিয়ের আলোচনা এগিয়ে যাবে। পাড়া প্রতিবেশীর সাহায্য পেতে পারেন। ব্যবসায়ীক যোগাযোগে উন্নতির দিন। 

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): পরিবারিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। সামাজিক নিমন্ত্রনের আয়োজন করতে পারেন। আজ ব্যবসায়ীক কাজের আলোচনায় উন্নতি। ধারের টাকা ফিরে পাবেন।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): সাংসারিক জীবনে গুরুত¦পূর্ণ ঘটনা ঘটবে। চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফল হবেন। শারীরিক ও মানসিক শক্তি ফিরে পাবেন।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): পরিবার পরিজন নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায় চলমান জটিলতা দূর হতে শুরু করবে। 

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): গৃহে বন্ধুদের আগমন হবে। কোনো বন্ধুর বিয়েতে অংশ নিতে পারেন। ব্যবসায়ীক কাজের আলোচনায় অগ্রগতি আশা।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): দিনটি সামাজিক ও সাঙ্গঠনিক কাজে সম্মান বৃদ্ধির। ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন। পিতার শারীরিক অবস্থার উন্নতি হতে চলেছে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি -২০ মার্চ): ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সফল হবেন। জীবীকার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে। ব্যবসা বাণিজ্যের কোনো আলোচনায় সফল হবেন। শিক্ষক ও গবেষকদের দিনটি সাফল্যের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles