বলিউডের ইতিহাসে যে ক’টি ছবি সর্বদা ব্লকবাস্টার রূপে অভিহিত করা হয় তাদের মধ্যে অন্যতম দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। আদিত্য চোপড়া পরিচালিত এই সিনেমাটি ১৯৯৫ সালে বড়ো পর্দায় মুক্তি পায়। এর পরবর্তী ঘটনা প্রায় সকলেরই জানা সমস্ত রেকর্ড চুরমার করে সাফল্যের চূড়ায় পৌঁছে গিয়েছিল এই সিনেমা।
সিনেমার অন্যতম জুটি ছিলেন শাহরুখ খান এবং কাজল।ভারতের চলচ্চিত্রের ইতিহাসে সাড়াজাগানো এই সিনেমা সদ্যই ২৬ বছর পেরোল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই সিনেমার জনপ্রিয়তা এখন তুঙ্গে।
শাহরুখ খান এবং কাজলের অনবদ্য অভিনয় পাশাপাশি স্ক্রীন প্রেসেন্স কাজলের মুভমেন্ট সমস্তকিছুই দর্শকদের মন জয় করেছিল। অথচ বলিউডের এই সারা জাগানো সিনেমার একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে কাজলের ওপর বেজায় চটেছেন পরিচালক আদিত্য চোপড়া। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজেই এই কথা জানান।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজল জানান সিনেমার একটি দৃশ্যে এরকম একটি সিকুয়েন্স ছিল যেখানে কাজলের চরিত্র অর্থাৎ সিমরন তার ভালোবাসার মনের মানুষের বিষয়ে কল্পনা করছে। পরিচালক আদিত্য চোপড়ার ভাবনা অনুযায়ী শুধুমাত্র কল্পনা নয় অভিনেত্রীর মনের মাধুরী মিশিয়ে কবিতার আকারে ফুটে উঠবে সিমরনের মনের মানুষ।
এই দৃশ্য অভিনয় করা প্রসঙ্গে কাজল জানান ‘শট অনুযায়ী গায়ের ওড়নাটা তুলে একটি সংলাপ বলেছিলাম। নির্দেশ ছিল যতটা সম্ভব যেন নিজেকে আকর্ষণীয় করে তুলি। কিন্তু কিছুতেই ক্যামেরার সামনে সেই ভঙ্গিমা ফুটিয়ে তুলতে পারছিলাম না। ওড়নার ধরার কায়দাতেই গন্ডগোল হয়ে যাচ্ছিল।বেশ কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরে যথেষ্ট বিরক্ত হয়ে গেছিল আদিত্য। শেষপর্যন্ত কোনওরকমে জোড়াতালি দিয়ে শটটি তোলা হয়েছিল। আজও যখন ছবির ওই সিকোয়েন্স চোখে পরে নিজেরও মনে হয় কিছু একটা খামতি থেকে গেছে’।





