‘এদেশের শুটিং করতে গিয়ে যখন তখন মৃত্যু হতে পারে’, অ্যালেক বল্ডউইনের ঘটনাকে টেনে বলিউডকে কটাক্ষ কঙ্গনার!

ফের বলিউডের বিরুদ্ধে তোপ দাগলেন অভিনেত্রী কঙ্গনা রানওয়াত। বলিউড শুটিংকে বিপজ্জনক বলে আখ্যা দিলেন অভিনেত্রী। তাঁর কথায়, “বলিউড ছবির শুটিং করতে গিয়ে তিনি অনেকবার মৃত্যুর মুখোমুখি হয়েছি”।

গতকাল খবর মেলে যে শুটিং সেটে খেলনা বন্দুক নিয়ে অভিনয় করতে গিয়ে গুলি করেছেন হলিউড অভিনেতা অ্যালেক বল্ডউইন। আহত অবস্থায় চিত্রগ্রাহকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। এই ঘটনায় ছবির পরিচালকও আহত হয়েছেন।

হলিউড থেকে এই খবর আসার পরই বলিউডের উপরও ক্ষোভ উগড়ে দেন কঙ্গনা। ইনস্টগ্রাম স্টোরিতে একটি পোস্ট করে বলিউডের প্রযোজক, শুটিংয়ের ধরণকে তোপ দাগেন অভিনেত্রী।

পোস্টে কঙ্গনা লেখেন, “হলিউড ছবির শুটিংয়ে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা আমাকে মনে করিয়ে দিল, আমিও বহুবার শুটিং করতে গিয়ে মৃত্যুর মুখে পড়েছিলাম। গোটা ব্য়াপারটাই দায়িত্বে থাকা লোকজনের অবহেলার জন্য হয়ে থাকে। অনেক সময়ই অ্যাকশন দৃশ্যে যে ধরনের বিস্ফোরণ দেখানো হয়, তা বিপদ ডেকে আনে। তাই অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের একটা নিয়ম তৈরি হওয়া উচিত। না হলে বলিউড অভিনেতাদের ক্ষেত্রেও এমনটি ঘটতে পারে”।‘এদেশের শুটিং করতে গিয়ে যখন তখন মৃত্যু হতে পারে’, অ্যালেক বল্ডউইনের ঘটনাকে টেনে বলিউডকে কটাক্ষ কঙ্গনার!

সংবাদ সংস্থা সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, নিউ মেক্সিকোতে শুটিং চলছিল অ্যালেক বল্ডউইনের নতুন ছবির। মেকআপ ভ্যান থেকে নেমে শুটিংয়ের জায়গায় যান অ্যালেক বল্ডউইন। ততক্ষণে টেকনিশিয়ানরাও শুটিংয়ের জন্য তৈরি। একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। সেই সময়ই হঠাৎ খেলনা বন্দুক হাতে নিয়ে গুলি চালান অ্যালেক বল্ডউইন।
তখনই ঘটে বিপত্তি। গুলি চালানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন ছবির মহিলা চিত্রগ্রাহক গালিনা হাচিন্স।

গালিনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অন্যদিকে আহত হয়েছেন ছবির পরিচালকও। তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করেই বলিউড অভিনেতাদের সতর্ক করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles