‘বালাসাহেবের আদর্শ বেচে দিয়েছে শিবসেনা, ওরা এখন সোনিয়া সেনা’, টুইটারে গর্জে উঠলেন কঙ্গনা

সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) অস্বাভাবিক মৃত্যু মামলায় এখন রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) পাশাপাশি শিরোনামে উঠে এসেছে কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) বনাম শিবসেনা (ShivSena) সরকার এর দ্বৈরথ। গতকালই মুম্বইয়ে ফিরেছেন অভিনেত্রী, সঙ্গে ছিল ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা। এদিকে বিএমসি গতকাল পালি হিলসে কঙ্গনার মণিকর্ণিকা ফিল্মস এর অফিস বেআইনি নির্মাণ বলে ভেঙে দিয়েছে যা নিয়ে তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায়। টুইটারে শিবসেনাকে (ShivSena) একের পর এক বাক্যবাণে বিঁধছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। এবার শিব সেনাকে ‘সোনিয়া সেনা’ বলে তোপ দাগলেন কঙ্গনা। উল্লেখ করলেন বালাসাহেব ঠাকরের (Balasaheb Thackeray) নাম।

বুধবার রাতে টুইটারে কঙ্গনা একটি খবর শেয়ার করেন যার বিষয়বস্তু হল, বিএমসির আইনজীবী কঙ্গনার অফিস ভেঙে দেওয়া সংক্রান্ত বিষয়ে কিছু জানেন না, এই কথা বম্বে হাইকোর্টে জানাতে গিয়েছিলেন।

https://twitter.com/KanganaTeam/status/1303902295743062017

এই প্রসঙ্গে কঙ্গনা টুইটে লেখেন, “বালাসাহেব ঠাকরে যে আদর্শে অনুপ্রাণিত হয়ে শিব সেনা তৈরি করেছিলেন, শুধুমাত্র ক্ষমতার লোভে শিব সেনা সোনিয়া সেনায় পরিণত হয়েছে। আমার অনুপস্থিতিতে আমার ঘর যারা ভেঙেছে তাদের দয়া করে সভ্য বলে সংবিধানের অপমান করবেন না।”

এদিকে, জোটসঙ্গী এনসিপি নেতা শরদ পাওয়ার (Sharad Pawar) কঙ্গনার অফিস ভাঙা নিয়ে শিব সেনার বিরোধিতা করেছিলেন। আজ বিকালে উদ্ধব ঠাকরের (Udhhav Thackeray) সঙ্গে দেখা করে এই বিষয়ে কথা বলবেন পাওয়ার। সূত্র মারফত জানা গিয়েছে, খার এলাকায় কঙ্গনার ফ্ল্যাট অবৈধ নির্মাণের অভিযোগে ভেঙে ফেলার জন্য আবেদন জানিয়েছে বিএমসি (BMC)।

RELATED Articles

Leave a Comment