আলিয়া ভাটের ডাকেই নীতু কপুরের জন্মদিনের পার্টিতে গেছিলেন করণ জোহর। রণবীর ও আলিয়াকে তিনি কিছুতেই ফেরাতে পারেননি। এদিকে নীতুর জন্মদিনে তাঁর ছবি প্রকাশ্য উঠে আসতেই নেটিজেনদের একাংশের ফের জোর সমালোচনার মুখে পড়ে যান করণ।
সূত্র মারফত জানা গিয়েছে যে, সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর থেকে বাড়িতে নিজেকে একদম আটকে ফেলেন করণ। সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর পরেই নেপোটিজম এর অভিযোগে বিদ্ধ হতে থাকেন করণ। তিনি মানসিক ভাবেও সম্পূর্ণ ভেঙে পড়েছেন বলে জানান তারই এক ঘনিষ্ঠ বন্ধু। এরমধ্যে যখন নীতু কপুরের জন্মদিনের পার্টিতে তাঁকে দেখা যায় তখন আবার তাঁকে নিয়ে শুরু হয় ট্রোলিং।
জানা গিয়েছে যে, ঋষি কাপুর এর মৃত্যুর পর জন্মদিনের কোন অনুষ্ঠান চাইছিলেন না নীতু কপুর কিন্তু ছেলে রণবীর ও মেয়ে ঋদ্ধিমা মায়ের জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে করণকে আমন্ত্রণ জানিয়েছিলেন রণবীর ও আলিয়া। তাঁদের ডাকে সাড়া দিয়েই নীতুর জন্মদিনের ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানে হাজির হন করণ জোহর। এরপর সেই ছবি নেটদুনিয়ায় প্রকাশ হতেই করণের বিরুদ্ধে নতুন করে আক্রমণ শুরু করেন সুশান্ত অনুগামীরা।





