প্রেমে হাবুডুবু খাচ্ছেন রানি রাসমণির নাতি দ্বারিকা! তার ‘মায়ের মত ভাল’ প্রেমিকাকে চেনেন নাকি?

টলিপাড়ায় এখন রোজই নতুন করে প্রেমে পড়ার আর প্রেম ভাঙার গুঞ্জন শুনতে পাওয়া যায়। আজ এ ওর প্রেমে পড়ছে তো কাল এর ওর প্রেম ভাঙছে। এবার জানা গেল টলিউডের আরও এক সুপরিচিত এবং জনপ্রিয় অভিনেতা প্রেমে পড়েছেন। কোন কিছুতেই রাখঢাক আবার তিনি পছন্দ করেননা। তাই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি জানালেন অভিনেতা সুমন দে। বর্তমানে ‘করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্ব’তে অভিনয় করছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় নিজের প্রেমিকার সঙ্গে ছবি দিয়ে নিজেদের সম্পর্কতে মোহর লাগিয়েছেন অভিনেতা। অভিনেত্রী সুরভি সান্যালের সঙ্গে তিন মাস হল সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা সুমন দে। এই মুহূর্তে ‘ত্রিশূল’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে সুরভিকে। দুজনেই শিলিগুড়ির বাসিন্দা। কাজের কারণে রয়েছেন কলকাতায়। গত বছর পুজোর সময় আলাপ হয়েছে দুই তারকার। সম্পর্কে এসেছেন তিন মাস ধরে।

জানা গেল কেরিয়ারের পাশাপাশি নিজেদের সম্পর্ক নিয়েও বেশ গম্ভির এই দুই তারকা। শুটিংয়ের ফাঁকে দুজনেই বেরিয়ে পড়েন লংড্রাইভে। প্রেমিকার সঙ্গে বহু ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন সুমন। অভিনয়ের পাশাপাশি এর আগে মডেলিংও করেছেন। এর আগে ক্ষীরের পুতুল ধারাবাহিকে কাজও করেছেন। কাজের পাশাপাশি শরীরচর্চা করতে ভালোবাসেন সুমন।

এই মুহূর্তে ‘করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্বে’ রানিমার নাতির চরিত্রে অভিনয় করছেন সুমন। তাঁর অভিনয় দেখে বেজায় খুশি দর্শকবৃন্দ। পাশাপাশি জি বাংলার এই জনপ্রিয় শো’তে কাজ করে আরও বেশি জনপ্রিয়তা পাচ্ছেন অভিনেতা ।এবার নিজের প্রেমিকার প্রতি ভালোবাসা খোলাখুলিভাবে সোশ্যাল মিডিয়ায় জাহির করছেন তিনি। যা দেখে নেটিজেনরাও তাঁকে ভালোবাসায় ভরিয়েছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Suman Dey (@sumandey321)

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles