গান গাওয়ার কোনো নির্দিষ্ট সময় হয় না। যে কোনো ব্যক্তি যে কোনো সময়ে গান গাইতে পারেন। তবে এবার যে দৃশ্য সামনে এলো তা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। বাংলা ও বলিউডের অন্যতম জনপ্রিয় সংগীত পরিচালক শান্তনু মৈত্র গান করছেন মাইনাস ডিগ্রি তাপমাত্রায়। এমনিতেই তিনি সুরের জাদুকর। তাঁর গানে মজে থাকে গোটা বাংলা। কিন্তু সম্প্রতি তাঁর এমন দৃশ্য সামনে এসেছে যে, শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।
৮ বছর আগে বলিউডে যাত্রা শুরু করেছিলেন। ‘স্বপ্না দেখা হ্যায় ম্যায়নে’ তাঁর প্রথম গান। এরপর তিনি সুর দিয়েছেন সুধীর মিশ্রর ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’ ছবিতে। এমনকি প্রদীপ সরকারের পরিণীতা ছবিতেও তাঁর সুর রয়েছে। ‘পিউ বলে পিয়া বলে’ গানটি গেয়ে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন শান্তনু মৈত্র। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। এক এক করে ‘লাগা চুনরি মে দাগ’, ‘লগে রহো মুন্নাভাই’, ‘৩ ইডিয়টস’-এর মতো ছবিতে সুর দিয়েছেন তিনি।
সঙ্গীত নিয়ে বরাবরই খুঁতখুঁতে তিনি। খুব বাছাই করা ছবিতে কাজ করেছেন তাই। তাঁর এই খুঁতখুঁতে স্বভাবের সবথেকে বড় উদাহরণ বিভিন্ন রিয়্যালিটি শো। যেখানে তিনি বিচারকের দায়িত্বে ছিলেন। প্রতিযোগীদের যেভাবে তিনি কঠিন গানের মাধ্যমে পরীক্ষা নিয়েছেন, তা তাঁর খুঁতখুঁতে স্বভাবের সবথেকে বড় প্রমাণ।
সঙ্গীতের চর্চার মাঝে বাইরে ঘুরতে গিয়েও থাকেন বাংলা তথা বলিউডের এই জনপ্রিয় গায়ক। এই শত কাজের ব্যস্ততার মধ্যেও ভ্রমণে বেরিয়ে পড়েন তিনি। ঘুরতে ভালোবাসেন। নিজের মতন করে সময় কাটান। মাঝেমধ্যেই পাহাড়ি রাস্তায় ঘুরতে দেখা যায় তাঁকে। জানিয়েছেন, তিনি সেখানে খুঁজে পান গানের খোরাক। নিজেই সেই সমস্ত ঘোরার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন শান্তনু মৈত্র।
এবার তাঁর এরকমই একটি ঘোরার ভিডিও দেখে হতবাক হয়েছেন নেটিজেনরা। পুরনো লাদাখের ভিডিওতে দেখা যাচ্ছে মাইনাস ২০ ডিগ্রী তাপমাত্রায় বরফে ঢাকা রাস্তায় বসে গান করছেন শান্তনু মৈত্র। আদতে একজন অনুরাগীর অনুরোধ রাখতেই গান ধরেছেন তিনি। পাহাড়ি এলাকায় জনপ্রিয় সঙ্গীত পরিচালককে দেখে তাঁর সদ্ব্যবহার করেন পাহাড়ি রাস্তার এক গাইড। অনুরোধ করে বসেন তাঁকে গান গাওয়ার।
তাই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে কাঁপা কাঁপা গলায় ‘পিউ বলে পিয়া বলে’ গান ধরেন শান্তনু। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও দেখে প্রশংসা পেয়েছেন তিনি। তাঁর পক্ষেই সম্ভব মাইনাস ডিগ্রী সেন্টিগ্রেডে এভাবে গান করা। যে কারণেই তিনি বলিউড তথা বাংলার এত বড় সঙ্গীত বিশারদ।
View this post on Instagram





