বিয়ের পর হাতে নেই শাঁখা-পলা, নিজের বাপেরবাড়ি ফিরলেন কৌশাম্বি, বিয়ের একমাসের মধ্যেই সংসার ভাঙছে কৌদৃত জুটির?

Kaushambi Chakraborty: সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কৌশাম্বী ও আদৃত। তাদের বিয়ের ছবি প্রকাশ করেছেন তারা নিজেই। বিয়ের পরের দিন নিজেদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আদৃত। ছবিটিতে দেখা যাচ্ছে বউকে (Kaushambi Chakraborty) কোলে তুলে নিয়েছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, “আপনাদর আর্শীবাদের জন্য ধন্যবাদ।” তার খানিক পরেই বিয়ের ছবি পোস্ট করে মিসেস রায় লেখেন, “অন্তহীনের পথে যাত্রা শুরু হল…।” ছবিতে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। আদৃত-কৌশাম্বি ভক্তরা জয় জয় কার করেছেন। তবে সৌমিতৃষার ভক্তরা কটাক্ষ করতে ছাড়েননি। তারা প্রায় দু বছর ধরে সম্পর্কে রয়েছেন তবে সম্পর্ক নিয়ে মুখ খুলতে দেখা যায়নি তাদের।

তাদের প্রেম নিয়ে গুঞ্জন থাকলেও, বিয়ের কিছুদিন আগেই তাদের সম্পর্কের কথা প্রকাশে এনেছেন তারা। তবে আর আড়াল কিছু নেই, মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাদের নানা ধরনের পোস্ট চোখে পড়ে অনুরাগীদের। আদৃত কৌশাম্বীর অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দেন তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিভিন্ন ছবি। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন আগে এই জুটির মধুচন্দ্রিমার ছবি ভাইরাল হয়েছিল। কেল্লা থেকে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছেন নতুন বর বউ। বালি বা মালদ্বীপ নয় ভারতের এই জায়গায় হানিমুনে গিয়েছেন আদৃত-কৌশাম্বি (Kaushambi Chakraborty)

মধুচন্দ্রিমার সেই রোমান্টিক ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। গলায় মঙ্গলসূত্রের সাথে ওয়েস্টার্ন সাজে একদম বউ বেশে তৈরি কৌশাম্বি (Kaushambi Chakraborty)। সমুদ্রের জলে নতুন বউ ভিজে কাক। মধুচন্দ্রিমার সাতটি ছবি ইতিমধ্যেই শেয়ার করেছেন তিনি। একটি ছবি তোলা হয়েছে পিছন থেকে। কেল্লা থেকে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছেন। পরের ছবিতে হলুদ শর্টস পরে দেখা গেল কৌশাম্বিকে সঙ্গে সাদা শার্ট। তৃতীয় ছবিটি তোলা হয়েছে কোনো রেস্টুরেন্টে। রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনারের ছবি ভাগ করে নিয়েছেন এই তারকা জুটি। ছবি দেখে স্পষ্ট বোঝা গেছে আদৃত কৌশাম্বির গন্তব্য নর্থ গোয়া। শেয়ার করা বেশিরভাগ ছবি আগুয়াটা ফোর্টে। বিয়ের পর থেকে‌ অনুরাগীদের প্রশ্ন ছিল মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন আদৃত-কৌশাম্বি (Kaushambi Chakraborty)। সরাসরি মধুচন্দ্রিমা থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ছবি।

তবে এবার কৌশাম্বির (Kaushambi Chakraborty) নতুন পোস্ট ঘিরে জল্পনা তৈরী হয়েছে। কৌশাম্বির নতুন পোস্ট ঘিরে নেটনাগরিকদের কটাক্ষ। কৌশাম্বির ছবিটাতে দেখা যাচ্ছে, বিয়ের এক মাস যেতে না যেতেই হাতের শাখাপলা খুলে ফেলেছেন অভিনেত্রী। তা দেখেই নেট নাগরিকরা প্রতিবাদ শুরু করেছেন। কেউ কেউ এই জুটিকে নিয়ে দুশ্চিন্তা করেছেন। বলেছেন, সব ঠিক আছে তো? নেটিজেনদের প্রশ্নের আরও একটি কারণ রয়েছে। আদৃত রায়ের বাড়িতেও নেই কৌশাম্বি। অভিনেত্রী এখন রয়েছেন নিজের বাড়ি। আর বিয়ের পর নিজের বাড়ি থেকেই কয়েকটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন হোম শান্তি হোম।

উল্লেখ্য, কাজের সূত্রেও অনেক সময় সেলিব্রিটিরা শাঁখা পলা খুলে ফেলেন। কৌশাম্বি (Kaushambi Chakraborty) নিজের অভিনয়ের জন্যই এমনই সিদ্ধান্ত নিয়েছেন বলে অনেকের মত। তাঁরা একসঙ্গে দিব্যি রয়েছেন। বিয়ের পর কৌশাম্বী (Kaushambi Chakraborty) নিজের বাড়িতে গিয়েছেন। তাতেই অনুরাগীদের মনে সন্দেহের দানা। যে সেলেব বিয়ে করে ছবি পোস্ট করে লিখেছিলেন, “সারাজীবন আজ থেকেই শুরু হল।” তাদের একসঙ্গে চলার পথ কী এত তাড়াতাড়ি শেষ হবে? এই জুটির পথচলা এত সহজে থামার নয়। আদৃত-কৌশাম্বির সুখের সংসার দেখতে চান অনুরাগীরা। তবে ভয়ের কারণ নেই আলাদা হননি তারা। কৌশাম্বির সিঁথিতে আদৃতের নামের সিঁদুর এখনও রয়েছে।‌

RELATED Articles