রামমন্দির গড়া সত্ত্বেও অযোধ্যাতেই হেরেছে বিজেপি, সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট সোনু নিগমের, নিলেন বড় সিদ্ধান্ত

“আব কি বার, ৪০০ পার”, এই মন্ত্র নিয়েই লোকসভা নির্বাচনের লড়াই শুরু করেছিল বিজেপি (BJP)। কিন্তু ৪০০ তো দূর, ৩০০-ও পার করতে পারে নি গেরুয়া শিবির। ২৯২-তেই আটকে গিয়েছে এনডিএ-র জয়ের রথের চাকা। অয্যোধ্যায় রামমন্দির গড়েও সেই লোকসভা কেন্দ্রে হেরেছে বিজেপি। গোটা উত্তরপ্রদেশেই এনডিএ ফল খুব খারাপ।

মঙ্গলবার, নির্বাচনের ফল প্রকাশের দিন সকাল থেকে উত্তরপ্রদেশের কেন্দ্রের দিকে নজর ছিল সকলের। সেটি উত্তরপ্রদেশের ফৈজাবাদ কেন্দ্রের অযোধ্যায় রয়েছে রামমন্দির। নির্বাচনী প্রচারে বারবার উঠে এসেছে এই রামমন্দির প্রসঙ্গ। বিরোধীদের কটাক্ষের শিকার হয়েছেন মোদী।‌ রাম মন্দির নিয়ে কম সমালোচনা হয়নি। ‌ বিজেপির (BJP) তরফে সকলেই ভেবেছিল রাম মন্দিরকে কেন্দ্র করেই বহু সংখ্যক ভোট তুলবে তারা। তবে রাম মন্দিরকে নিয়ে রাজনীতি বৃথা হয়েছে। ‌রামমন্দিরের লোকসভা কেন্দ্রতেই ভরাডুবি বিজেপির। ওই লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লালু সিংহ হেরে গিয়েছেন ৫৪,৫০০ ভোটে। জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির অবধেশ কুমার।

তার পর থেকেই সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যমে চর্চার বিষয় হয়েছে ফৈজাবাদ। সোনু নিগমও (Sonu Nigam) এবার রাজনীতির (BJP) ময়দান প্রসঙ্গে মুখ খুললেন । সোনু নিগম অতিষ্ঠ হয়েছেন। কী ঘটেছে গায়কের সঙ্গে? রামমন্দির লোকসভা কেন্দ্রে বিজেপির হারে অবাক হয়েছেন অনেকেই, এমনকি চিন্তায় পড়েছেন বিজেপির কর্মী সমর্থকরাই। ভোটের ফলাফল প্রকাশের‌ পর‌‌ থেকে সোশ্যাল মিডিয়ায় বিস্তর কাটাছেঁড়া চলেছে। এবার তাতেই জড়িয়ে পড়লেন গায়ক সোনু নিগম।

সোনু নিগম (Sonu Nigam) এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করেন, “সরকার অযোধ্যাকে পুরো নতুনের মতো করে দিল, বিমানবন্দর থেকে রেলস্টেশন সব কিছুতে উন্নয়নের জোয়ার আনল, প্রায় ৫০০ বছর পর রামমন্দির প্রতিষ্ঠা করল, সেই অযোধ্যায় না কি জিততে পারল না বিজেপি (BJP)।” যথারীতি নিমেষের মধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় গায়কের এই পোস্ট।

তবে এই পোস্ট গায়ক সোনু নিগম (Sonu Nigam) করেননি। নামটা দেখে অনেকেরই ভুল ধারণা হয়েছিল। নেট নাগরিকরা অনেকেই ভুল বুঝেছে। অনেকেই ভেবেছেন‌ এই পোস্ট গায়ক সোনুর। কিন্তু ইনি সোনু নিগম সিংহ। উত্তরপ্রদেশের এক নাগরিক। সোনু নিগম নামের পাশে যে সিংহ পদবী রয়েছে, তা সকলের চোখ এড়িয়েছে। তাতেই ভুল বোঝাবুঝির সৃষ্টি। সমাজমাধ্যমে নানা কটুকথা, কটাক্ষের শিকার হতে হয়েছে সোনুকে।

অবশেষে এই ঘটনা‌ প্রসঙ্গে গায়ক সোনু নিগম (Sonu Nigam) মুখ খোলেন। বিরক্তি বোধ করে তিনি‌ জানান, “সমাজমাধ্যমের এই নোংরামির জন্য বেশ কয়েক বছর আগে এক্স থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এই ঘটনাতে অবাক হয়েছেন তিনি। এত লোকে তাঁকে এত কথা বলছে, অথচ কেউ পুরো নামটাই লক্ষ্য করল না!”

RELATED Articles