‘রামকে নিয়ে রাজনীতির পরিণাম, আমার সঙ্গে টক্কর না নেওয়া উচিত মোদীর’, ভোটের ফলাফল নিয়ে বিজেপিকে তুলোধোনা পুরীর শঙ্করাচার্যের

Shankaracharya of Puri slammed Narendra Modi: ‘আব কি বার, ৪০০ পার’, এই মূলমন্ত্র নিয়েই লোকসভা নির্বাচনের লড়াই শুরু করেছিল বিজেপি। কিন্তু ৪০০ তো দূর, ৩০০-ও পার করতে পারে নি গেরুয়া শিবির। ২৯২-তেই আটকে গিয়েছে এনডিএ-র জয়ের রথের চাকা। অয্যোধ্যায় রামমন্দির গড়েও সেই লোকসভা কেন্দ্র অর্থাৎ ফৈজাবাদ থেকে জামানত হার হয়েছে বিজেপির। গোটা উত্তরপ্রদেশেই এনডিএ ফল খুব খারাপ। এবার ভোটের ফলাফল নিয়ে বিজেপি তথা নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী (Shankaracharya of Puri slammed Narendra Modi)

তিনদিনের সফরে বোলপুরে এসেছেন পুরীর ১৪৫তম শঙ্করাচার্য। গতকাল বুধবার থেকে ৭ জুন পর্যন্ত নানান কর্মসূচি রয়েছে তাঁর। শ্রোতা, ভক্তদের উদ্দেশে প্রবচন দেওয়ার মাঝেই বিজেপির নির্বাচনে ফল নিয়ে কথা বলেন তিনি (Shankaracharya of Puri slammed Narendra Modi)। তাঁর কথায়, “প্রধানমন্ত্রীর রামমন্দির উদ্বোধন করা উচিত হয়নি, অয্যোধ্যাবাসী বিজেপিকে সঠিক জবাব দিয়েছেন। বিজেপির ভরাডুবি রামকে নিয়ে রাজনীতির পরিনাম”।

অযোধ্যার রামমন্দিরের উদ্বোধনে যোগ দেন নি পুরীর শঙ্করাচার্য। সঠিক বিধি মেনে মন্দিরের উদ্বোধন হয়নি বলে বিরোধিতা করেছিলেন তিনি। এবার পুরীর শঙ্করাচার্য বললেন, “আমার সঙ্গে যারা টক্কর নেওয়ার চেষ্টা করেছে শেষ হয়ে গিয়েছে। মোদীজির উচিত আমার সঙ্গে টক্কর না নেওয়া” (Shankaracharya of Puri slammed Narendra Modi)

পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতীর কথায়, “অযোধ্যায় মানুষ বিজেপির প্রার্থীকে হারিয়ে জবাব দিয়ে দিয়েছেন। রামমন্দির উদ্বোধনে যদি ভালো প্রভাব পড়ত তাহলে বিজেপির অযোধ্যায় জিত নিশ্চিত ছিল। অযোধ্যাবাসী যে সহমত নয়, তা বুঝিয়ে দিল এই ভোটের রায়” (Shankaracharya of Puri slammed Narendra Modi)৷ তাঁর এও দাবী, “অলৌকিক আচার না মানলে গণতন্ত্র থাকে না। প্রধানমন্ত্রীর রাজনেতা হওয়ার কারণে তাঁর রামমন্দির উদ্বোধন করা ঠিক হয়নি”।

এই প্রসঙ্গেই তিনি বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কথাও টানেন। বলেন, “এই পশ্চিমবঙ্গে জ্যোতি বসু আমার সঙ্গে টক্কর নিয়েছিল শেষ হয়ে গিয়েছে। লালুপ্রসাদ যাদব টক্কর নিয়েছিল। মুলায়ম সিং যাদব টক্কর নিয়েছিল শেষ হয়ে গিয়েছে। মোদিজির উচিত আমার সঙ্গে টক্কর না নেওয়া। আকাশকে কি ঘুষি মারা যায়! আমরা সেই জায়গায় বিচরণ করি। যোগী আদিত্যনাথ আমাকে ছোট করার জন্য একটা আতঙ্কবাদীকে শঙ্করাচার্য বানিয়ে ঘোরাচ্ছিল। তবে ‘মুঝ সে জো টকরায়েঙ্গে চুর চুর হো জায়েগেঙ্গে এইরকম কথা আছে এটা মান্যতা দেওয়া উচিত” (Shankaracharya of Puri slammed Narendra Modi)

আরও অন্যান্য খবর