ভুল প্রশ্ন করেছেন অমিতাভ, ‘কেবিসি’ বিতর্ক নিয়ে সরব শো-য়ের প্রযোজক, শোরগোল নেট দুনিয়ায়

‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চে ভুল প্রশ্ন করা হয়েছে বলে শুরু হয় বিতর্ক। এবার এই বিতর্কে সরব হলেন শো-য়ের প্রযোজক সিদ্ধার্থ বসু। এক দর্শক দাবী করেন যে গত সোমবারের পর্বে কেবিসি-তে একটি ভুল উত্তরকে সঠিক বলা হয় ও সেই প্রশ্নটিও নাকি আদতে ভুলই ছিল। তবে এবার শো-য়ের প্রযোজক পরিস্কার জানিয়ে দিলেন যে কোনও ভুল নেই।

আসলে, প্রতিযোগী দীপ্তি তুপেকে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র সঞ্চালক অমিতাভ বচ্চন প্রশ্ন করেন যে, “সাধারণত এর মধ্যে কোনটা অনুসারে ভারতীয় সংসদে কোনও অধিবেশন শুরু হয়”? এর সঠিক উত্তর হিসেবে দেখানো হয় ‘কোয়েশ্চেন আওয়ার’।

এক দর্শক সেই স্ক্রিনশট পোস্ট করে টুইটারে লেখেন, “সোনি টিভির কেবিসিতে ভুল প্রশ্ন ও উত্তর দেখানো হয়েছে। সাধারণত লোকসভার অভিবেশন শুরু হয় জিরো আওয়ারে আর রাজ্যসভার অধিবেশন শুরু হয় কোয়েশ্চেন আওয়ারে। দয়া করে ব্যাপারটা খতিয়ে দেখবেন”। তাঁর এই টুইটে তিনি অমিতাভ বচ্চন, সিদ্ধার্থ বসু ও লোকসভার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টকে ট্যাগ করেন।

এই টুইটের প্রত্যুত্তরে প্রযোজক সিদ্ধার্থ বসু লেখেন, “কোনও ভুল নেই। আপনি দয়া করে handbooks for members of the Lok Sabha & Rajya Sabha ঘেঁটে দেখুন। দুই কক্ষেই স্পিকার/সভাপতির নেতৃত্বে অধিবেশন শুরু হয় কোয়েশ্চেন আওয়ারে, তারপর আসে জিরো আওয়ার”।

https://twitter.com/ashishbnc/status/1437458513211445250?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1437458513211445250%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fentertainment%2Fkaun-banega-crorepati-13-s-producer-siddhartha-basu-responded-to-viewer-who-claims-wrong-question-and-answer-were-shown-on-monday-s-episode-31631601547735.html

এই টুইট ফলোআপ করে ফের ওই দর্শক লেখেন, “মিস্টার বসু জবাব দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি লোকসভা ও রাজ্যসভার ওয়েবসাইটে গিয়ে তথ্য আরও একবার ক্রসচেক করলাম। যার স্ক্রিনশটও দিলাম। আর সেই অনুসারে উত্তরের পাশাপাশি প্রশ্নটাও ভুল। আরও জানিয়ে দিতে চাই রাজ্য সভার অধিবেশন শুরু হয় সকাল ১১টায়”।

https://twitter.com/babubasu/status/1437607579878715394?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1437614888822591490%7Ctwgr%5E%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fentertainment%2Fkaun-banega-crorepati-13-s-producer-siddhartha-basu-responded-to-viewer-who-claims-wrong-question-and-answer-were-shown-on-monday-s-episode-31631601547735.html

চলতি বছরের আগস্ট মাস থেকেই শুরু হয়েছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৩তম সিজন। এই সিজনে প্রথম ক্রোড়পতি হয়েছেন আগ্রার হিমানী বুন্দেলা।

উল্লেখ্য, ২০০০ সালে শুরু হয়েছিল জনপ্রিয় এই শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’। সাত কোটি টাকা জেতার জন্য একের পর এক নানান প্রশ্নের সম্মুখীন হন প্রতিযোগীরা। এর আগে এক সাক্ষাৎকারে একবার প্রযোজক সিদ্ধার্থ বসু বলেছিলেন যে প্রতিযোগীদের দুঃখের কথা জাহির করে এই শো-য়ের টিআরপি বাড়ানো হয়, এমন দাবী সম্পূর্ণ ভুল। যেটা সত্যি, তা-ই পর্দায় তুলে ধরা হয়।

RELATED Articles