বলিউডে এবার দেবাংশুর ‘খেলা হবে’, ছবির পোস্টার শেয়ার তৃণমূল নেতার, তুমুল হইচই বি-টাউনে

একুশের নির্বাচনের সময় তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানটি যে হারে জনপ্রিয়তা লাভ করেছিল, তা নিয়ে আর আলাদাভাবে বলার কিছু নেই। এই স্লোগানই কার্যত তৃণমূলের প্রচারের প্রধান অঙ্গ হয়ে উঠেছিল বলা যায়। শুধু বাংলাই নয়, ত্রিপুরা, উত্তরপ্রদেশেও এই স্লোগান বেশ জনপ্রিয়তা পায়।

এই স্লোগানের স্রস্টা আসলে তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। এই স্লোগানকে কেন্দ্র করেই দেবাংশুর ‘খেলা হবে’ গানটিও চরম জনপ্রিয়তা পায়। বিজেপির বিরুদ্ধে এই খেলা হবে গান ও স্লোগান এক অস্ত্রের মতো ছিল যেন। মাইকিং থেকে শুরু করে তৃণমূলের নানান সভা ও মিছিলে এই ‘খেলা হবে’ স্লোগান বাজিমাত করে।

তবে এই স্লোগান যে বলিউড পর্যন্ত পৌঁছে যাবে, তা হয়ত কেউ ভাবতে পারে নি। কিন্তু মানুষ ভাবে এক, আর হয় আর এক। তৃণমূলের এই স্লোগান এবার খেল দেখাবে বলিউডেও। গতকাল, বৃহস্পতিবার দেবাংশু নিজের সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে একটি ছবি পোস্টার। আর সেই ছবির নাম- Khela Hobe। দেবাংশু ক্যাপশনে লেখেন, “সিনেমাটাই হওয়ার বাকি ছিল”।

বলিউডে এবার দেবাংশুর ‘খেলা হবে’, ছবির পোস্টার শেয়ার তৃণমূল নেতার, তুমুল হইচই বি-টাউনে

ছবির এমন নাম দেখে অনেকেই হয়ত ভেবেছিলেন যে এটি কোনও রাজনৈতিক ছবি হবে। তবে তেমনটা নয়। ফ্যাশন খ্যাত অভিনেত্রী মুগ্ধা গডসে-কে নিয়ে তৈরি হয়েছে এই ছবি। এই ছবিতে দেখা যাবে ওম পুরীকেও। সুনীল সিনহা পরিচালনা করেছেন এই ছবিটি।

দেবাংশু ভট্টাচার্যের এই ‘খেলা হবে’ গানটি এর আগে একাধিক ভাষায় তৈরি হয়েছে। এমনকি, এই গানটি আগামী লোকসভা নির্বাচনের আগে হিন্দি ভাষাতে লঞ্চ হবে বলেও জানিয়েছেন এই গানের স্রষ্টা দেবাংশু। এক সাক্ষাৎকারে দেবাংশু বলেন যে হিন্দি ভাষাতেও খেলা হবে আসছে। তবে সেটা লোকসভা নির্বাচনের আগে লঞ্চ হবে।

তবে এবার বলিউডের একটি ছবির নাম তার গানের লাইনেই, এই ঘটনাতে স্বাভাবিকভাবেই একটা আলাদা গুরুত্ব পাচ্ছেন এই তৃণমূল যুব নেতা। চারিদিকে বারবার তারই নাম উঠে আসছে। এর জেরে দেবাংশুর জনপ্রিয়তা আরও বাড়বে, তা বলাই বাহুল্য।

RELATED Articles

Leave a Comment