দর্শক টানছে খরকুটো! আপামর বাঙালির মন মাতাচ্ছেন গুনগুন, কেমন লাগলো তাঁর তৈরি ‘চটকানো পিন্ডি?’ ‘চটকানো পিন্ডি?’

বাঙালি দর্শককে আধঘন্টা চোখের পলক ফেলতে দিচ্ছেন না গুনগুন ওরফে তৃণা সাহা। নিজের অভিনয়ে মন মাতাচ্ছেন তিনি। ‘খরকুটো’ জুড়ে চলছে গুনগুন ধামাকা!

দর্শকমহলে ইতিমধ্যেই সিরিয়ালটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ এই সিরিয়ালে দেখানো একান্নবর্তী পরিবারের গল্প এবং নায়ক সৌজন্য ও নায়িকা গুনগুনের মধ্যেকার মিষ্টি প্রেমের গল্প। কয়েকদিন আগেই অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে গুনগুন ও সৌজন্যের। বাবার সঙ্গে মাত্র এক বছরের চুক্তি করে বিয়ে ‘ক্রেজি’ ওরফে সৌজন্যকে বিয়ে করেছেন গুনগুন।

কিন্তু বিয়ের পর থেকেই ধীরে ধীরে সৌজন্যের প্রতি মণ ঝুঁকছে গুনগুনের। সৌজন্যও দিন দিন দুর্বল হয়ে পড়ছে গুনগুনের প্রতি। এক এক করে বিয়ের সব আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁরা যেন আর‌ও কাছে আসছে। তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু দৃশ্য ইতিমধ্যে ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি এই ধারাবাহিকের আবারও এক দৃশ্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যা দেখে হেসে লুটোপুটি খায় নেট জনতা। সিরিয়ালের দর্শকরা তো গুনগুনের সব কান্ড দেখে রোজই গরাগড়ির জোগাড় হয়। যায় হোক, সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, গুনগুন রান্না করছে শ্বশুরবাড়ির সবার জন্য। আর জানেন সেই খাবারের নাম গুনগুন কি দিয়েছেন? চটকানো পিন্ডি! এই না আমার খাবারের রন্ধনপ্রণালী দেখে আত্মারাম খাঁচা হওয়ার দশা দর্শক কুলের। আপনিও দেখে নিন কি রান্না করলেন গুনগুন

RELATED Articles