ভাগ্য কখন কার সাথ দেবে তা বলা যায় না। আজ যে ফকির কাল সে রাজা হয়ে যেতেই পারে। তবে শুধু ভাগ্যের ভরসায় বসে থাকলে চলবে না তার জন্য করতে হবে কঠোর পরিশ্রম।আজ আপনাদের এমন একজন অভিনেতার কথা বলব যিনি শুধুমাত্র নিজের পরিশ্রমের জোরে বলিউডে অভিনয় করে আজ কয়েকশো কোটি টাকার মালিক হয়েছেন।
তিনি আর কেউ নন তিনি হলেন বিখ্যাত কমেডিয়ান জনি লিভার। জনি লিভারের অ্যাক্টিং দেখে হেসে গড়াগড়ি খায় না এরকম মানুষ খুব কম আছে। তার দুর্ধর্ষ কমিক অভিনয়ের ক্ষমতা, তার ডায়লগ ডেলিভারি, চোখমুখের অঙ্গভঙ্গি সবকিছু দেখে আমরা হেসে কুটিপাটি খাই। তিনি এত সুন্দর মিমিক্রি করেন যা বলার মত নয়। কিন্তু জানেন কি জনি লিভারের এই অভিনয় জীবনের আসার আগের কাহিনী?
আজকের চেয়ে জনি লিভার কে আমরা দেখি সেই জনি লিভার কিন্তু আগে এরকম ছিলেন না। তিনি ছিলেন এক সরকারি বাসের কন্ডাক্টর। তার চোখে ছিল অভিনয় করার স্বপ্ন। মাসিক বেতন পেতেন ২৬ টাকা। তবু কোথাও গিয়ে বার বার মনে হতো রুপোলি পর্দার জগতটাকে ছুঁয়ে দেখি। এভাবেই ভাগ্য একদিন তার সহায় হয় এবং তিনি নিজের সরকারি চাকরি ছেড়ে চলে আসেন বলিউডে নিজের স্বপ্ন পূরণ করতে। নিজের পরিশ্রমের জোরে আজকে তিনি দেশের সবচেয়ে নামকরা কমেডিয়ান অভিনেতা এবং এতদিন ধরে তিনি অভিনয় করেও যাচ্ছেন।দেখতে তাকে খুব ভালো নয় তাই বলিউড হিরো চরিত্রে তাকে আমরা কোনদিনও পাইনি কিন্তু তাকে যা চরিত্রে আমরা পেয়েছি তাতেই সারা জীবন মানুষ মনে রাখবে।





