মানুষ সারাজীবন চায় নিজেদের প্যাশন টাকে পূরণ করতে। তাই কারোর নেশাই যদি তার পেশা হয় তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না।এমন অনেকেই আছেন যারা হয়তো নটা পাঁচটার চাকরি করেন কিন্তু তাদের জীবনের সুপ্ত ইচ্ছা হল নিজেদেরকে একদিন বড় পর্দায় দেখা। এই স্বপ্নটা কেউ পূরণ করতে পারেন আবার কেউ বা ভয়ে পিছিয়ে যান।
আজ আপনাদের এমন এক অভিনেতার কথা বলব তিনি নিজের সরকারি চাকরি এক কথায় ছেড়ে দিয়েছিলেন শুধুমাত্র বলিউডে অভিনয় করবেন বলে। রুপোলি পর্দায় নিজেকে দেখার অমোঘ আকর্ষণ কে তিনি পেছনে ফেলতে পারেননি। তিনি আর কেউ নন তিনি হলেন প্রবাদপ্রতিম অভিনেতা দেব আনন্দ।
অভিনয়ে আসার আগে তিনি কী করতেন জানেন? তিনি মুম্বাইয়ের সেন্সর বোর্ডে চাকরি করতেন। তখনকার দিনে তিনি বেতন পেতেন মাসিক ১৬৫ টাকা। যা সেইসময় অনেকটাই বেশি ছিল। কিন্তু ওই যে, স্বপ্ন পূরণের ইচ্ছা যে সরকারি চাকরি ছাড়াও করিয়ে দেয়। তাই বলিউডে অভিনয় করবেন বলে নিজের সরকারি চাকরি কে এক ডাকে ছেড়ে দিয়েছিলেন দেব আনন্দ। তারপরই বলিউডে এসে তিনি তো যা নাম করলেন তা বলার নয়। আজও তার স্টাইল,তার পোশাক পরিচ্ছদ নকল করে লোকে।





