বেবিজ ডে আউট দেখতে ব্যস্ত ছোট্ট কিয়া, ভিডিও পোস্টালেন মা কনীনিকা

৯০ দশকের জনপ্রিয় সিনেমা বেবিজ ডে আউট এর কথা মনে আছে? একটি পুঁচকে বাচ্চার অপহরণের মজাদার কাহিনী নিয়ে তৈরি ছবিটি আজও সমান জনপ্রিয়।বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ কনীনিকা এবার নিজের মেয়ে কিয়ার সঙ্গে বসে এই বেবিজ ডে আউট দেখার মিষ্টি একটি ফটো শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় যা মুহূর্তেই হয়ে গেল ভাইরাল। মা-মেয়ের এই আবেগঘন মুহূর্ত দেখে আপ্লুত নেটিজেনরা। আপনিও দেখুন মিষ্টি ভিডিওটি…

অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ”আমার কিয়া বুড়ির সঙ্গে বেবি’স ডে আউট”। দেখা যাচ্ছে যে ছোট্ট কিয়া সিনেমার পর্দায় সিনেমা দেখতে দেখতে নিজের মতো করে কথা বলার চেষ্টা করছে! দূরে বাবা সুরজিৎ হরি বসে রয়েছেন তবে তিনি মোবাইলেই ব্যস্ত।

 

View this post on Instagram

 

Tui amar sob #maameye #sadakalo #kiahkonee

A post shared by Koneenica Banerjee (@koneenica_banerjee) on

গতবছর জুন মাসে কন্যা সন্তানের মা হন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। মেয়ের নাম রাখেন অন্তঃকরণা। তারপর অন্নপ্রাশনে প্রথম জনসমক্ষে নিয়ে আসেন অভিনেত্রী। উপর থেকে প্রায়ই মেয়ের সঙ্গে ছবি ও ভিডিও পোস্ট করতে থাকেন কনীনিকা। মা মেয়ের বন্ডিং এর একান্ত দৃশ্য গুলো দেখে চেটেপুটে উপভোগ করেন দর্শকরা। কিছুদিন আগেই মেয়ের সঙ্গে দুর্গাপুজোর ফটোশুট করেছিলেন অভিনেত্রী, সেই ছবিগুলোও যথেষ্ট ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

আরও অন্যান্য খবর