সেটেই বাবিন ওরফে কৌশিক রায়ের জন্মদিন পালন! হল কেক মাখামাখি, ক্রেজির সঙ্গে কী করল গুনগুন?

এমনিতে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’তে আনন্দের পসরা বসেই থাকে। দুঃখ মান-অভিমানের সঙ্গে জমিয়ে হয় হই-হুল্লোড়। এবার সেই সেটে পালন হল মুখার্জি বাড়ির আদরের ছেলে বাবিন তথা কৌশিক রায়ের জন্মদিন। ধারাবাহিকে মুখ্য চরিত্রে তৃনা সাহার সঙ্গে দেখা যায় তাঁকে। এদিন বাস্তবে তাঁর জন্মদিন পালনে মেতে উঠল গোটা মুখার্জি পরিবার।
আদতেই এদিন মুখার্জি বাড়ি হয়ে উঠেছিল আনন্দের রঙ্গমঞ্চ। হই-হুল্লোড় করে পালন হল বাবিনের জন্মদিন। সেটে আনা হয়েছে কেক। চারিদিক সাজানো হয়েছে বেলুন দিয়ে। সঙ্গে উপস্থিত জ্যাঠাই, গুনগুনের বাবা-সহ সেটের বাকি কলাকুশলীরা। এদিন সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেশনের কিছু মুহূর্ত শেয়ার করলেন অভিনেতার অনস্ক্রিন বউ গুনগুন তথা তৃণা সাহা।
পাশাপাশি নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকে বাবিন ওরফে অভিনেতা কৌশিক রায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তৃণা। দর্শকদের কাছে তিনি সৌজন্য নামেই পরিচিত। এদিন খড়কুটো ধারাবাহিকের সেটেই পালন হল তাঁর জন্মদিন। কাজের ব্যস্ততার মধ্যেই কাটলেন কেক। ভিডিওতে সাদা পাঞ্জাবি পড়ে দেখা গিয়েছে অভিনেতাকে। সঙ্গে সকলেই অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
তথ্য সূত্র Tolly Time

সেটের কলাকুশলী থেকে শুরু করে সকল ক্রু-মেম্বাররা হই-হুল্লোর করে পালন করেছেন জন্মদিন। সঙ্গে সৌজন্য ওরফে কৌশিককে তৃনার কেক খাইয়ে দেওয়ার মুহূর্তও উঠে এসেছে সকলের সামনে। তবে কেক খাওয়ানোর সঙ্গে কেক মেখে ভুতও হয়েছেন নায়ক।
ধারাবাহিকে সৌজন্য আর গুনগুনের মান-অভিমানের সম্পর্ক দেখতে বেশ পছন্দ করেন দর্শকেরা। কিন্তু এদিন অভিনেতার জন্মদিনে এক অন্য সমীকরণই ফুটে উঠল গুনগুন আর বাবিনের সম্পর্কের। পাশাপাশি চলতি বছরেই বিজেপিতে যোগ দিয়েছেন কৌশিক। একদিকে টলিপাড়ায় কাজ আর বিজেপিতে যোগদান নিয়ে বেজায় ব্যস্ত তাঁর জীবন। তবে জন্মদিন সেলিব্রেশনে গুনগুন আর বাবিনের মধ্যেকার মিষ্টি মুহূর্ত দেখে আহ্লাদে আটখানা হয়েছেন অনুরাগীরা। সকলেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন অভিনেতাকে।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles