মা হলেন প্রয়াত অভিনেতা চিরঞ্জীবীর স্ত্রী মেঘনা, সোশ্যাল মিডিয়া ভাসলো উচ্ছ্বাসে

গত ৭ই জুন মাত্র ৩৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দক্ষিণের জনপ্রিয় কন্নড় অভিনেতা চিরঞ্জীবী। সেই সময়ে তার স্ত্রী মেঘনা রাজ অন্তঃসত্ত্বা ছিলেন। গোটা খবরে অত্যন্ত ভেঙে পড়েছিলেন মেঘনা এবং শোকে মুহ্যমান হয়ে গিয়েছিল গোটা দেশ। কাল ষষ্ঠীর দিন সকাল এগারোটা নাগাদ মেঘনার কোল আলো করে এসেছে পুত্র সন্তান যা দেখে সকলেই বলছেন চিরু ফিরে এসেছে। চিরঞ্জীবীর ছবির সামনে পুত্র সন্তানকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় কাল থেকেই ভাইরাল হচ্ছে।

২০১৮ তে বিয়ে হয় কন্নড় অভিনেতা চিরঞ্জীবী সারজা-র সঙ্গে অভিনেত্রী মেঘনা রাজের। সুখের দাম্পত্য পড়ল ২০২০ সালে। যে মাসে চিরঞ্জীবী পৃথিবী ছেড়ে চলে যান সেই মাসে মেঘনা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এরপর চিরঞ্জীবীর ছবির কাট আউট পাশে রেখেই নিজের সাধ ভক্ষণ অনুষ্ঠান পালন করেন মেঘনা। স্বামীর অকালে চলে যাওয়ার আঘাত জয় করে পুত্র সন্তানকে পৃথিবীর আলো দেখালেন মেঘনা। গোটা ঘটনায় সারজা পরিবার অত্যন্ত উচ্ছ্বসিত। চিরঞ্জীবীর দাদা ধ্রুব সারজা টুইট করেন, “ছেলে হয়েছে, জয় হনুমান।”

চিরঞ্জীবীর সামনে তার পুত্র সন্তানের ছবি দেখে আপ্লুত নেটিজেনরা। আবেগ প্রবণ হয়ে যাচ্ছেন অনেকেই। আপনিও দেখুন সেই অনুভূতিপ্রবণ দৃশ্য…

RELATED Articles