‘সস্তার গাঁ’জা খেয়ে গল্প লেখেন নাকি’, ধারাবাহিকের আজগুবি চিত্রনাট্য লেখায় নেট দুনিয়ায় ট্রোলড ‘শ্রীময়ী’র চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়

ফের একবার ‘শ্রীময়ী’ ধারাবাহিক নেটবাসীদের তোপের মুখে। এরা এবার গল্পের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়কেও তোপ দাগতে কসুর করলেন না নেটবাসীরা। ধারাবাহিককে অহেতুক বাড়ানোর জন্য যা তা গল্প লিখছেন লেখিকা, এমনটাই অভিযোগ নেটবাসীর।

সম্প্রতি, ‘শ্রীময়ী’ ধারাবাহিকে এসেছে নতুন মোড়। রোহিত সেনকে অপহরণ করা হয়েছে। আর এদিকে রোহিত অপহৃত জেনেও শ্রীময়ীর আসলে যা করার কথা, তা না করে অযথা সময় নষ্ট করে চলেছে সে। পুলিশকে খবর না দিয়ে নিজেই চালাচ্ছে গোয়েন্দাগিরি। প্রাইভেট ডিটেকটিভের কাছে গিয়েছে সাহায্য চাইতে। আর এভাবেই একের প এক পর্ব কেটে যাচ্ছে।

একজন মানুষ যে কিনা ক্যান্সারে আক্রান্ত, সে অপহৃত, কিন্তু তাঁকে খোঁজার চেষ্টা না করে শুধুমাত্র কান্নাকাটি করে ও তাঁর ছবির দিকে তাকিয়ে থেকেই সময় পার করে দিচ্ছে তাঁর সবথেকে কাছের মানুষ শ্রীময়ী। এর নিষ্পত্তি চাইছে দর্শক। তাদের দাবী, হয় নতুন কিছু দেখানো হোক বা যা বাস্তব তাই-ই দেখানো হোক। এমন আজগুবি গল্পের কারণেই ধারাবাহিকের টিআরপি তলানিতে, এমনটাই দাবী দর্শকের।

গল্প এভাবে না টেনে নিয়ে গিয়ে রোহিত সেনকে খুঁজে পাওয়ার উপায় বাতলে দিয়েছেন দর্শকরাই। তারা পরামর্শ দিচ্ছেন যে এভাবে রোহিত সেনের ছবির দিকে চেয়ে না থেকে বরং পুলিশে খবর দেওয়া হোক। রোহিতের মোবাইল নম্বর ট্র্যাক করে পুলিশ নিশ্চয় তাঁর হদিশ পাবে। তাদের সমস্ত রাগ গিয়ে পড়েছে লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের উপর।

লীনা গঙ্গোপাধ্যায়র লেখার ধরণ, মান নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম সমালোচনা হয় না। এখন তাঁকে এবং তাঁর ধারাবাহিক নিয়েও সোশ্যাল মিডিয়ায় সমালোচনা, ট্রোল, মিম চোখে পড়ে। সম্প্রতি ‘হুগলি মিমস’ নামের ফেসবুক পেজে লীনার একটি ছবি তুলে ধরে ছবির উপর লেখা হয়েছে, “ওভাবে হাঁ করে কি দেখছিস? আমিই সেই অস্কার জয়ী লেখিকা, যে সস্তার গাঁজা খেয়ে গল্প লিখি, একটা হিরোর দুটো বউ, একটা বউয়ের চারটে বর, একটা বুড়ির পাঁচটা প্রেমিক, এই সবই আমার লেখা”।

RELATED Articles