View this post on Instagram
তবে নতুন করে ফের ঝামেলা শুরু হলো।মুখার্জি বাড়িতে দুর্গা পূজা, তার মধ্যেই হাজির তিন্নি। রুকমা রায় অভিনীত এই চরিত্র আক্ষরিক অর্থেই নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন।ধারাবাহিকের পর্দায় দেখা যাচ্ছে সৌজন্য কে পাওয়ার জন্য দিনের পর দিন চাহিদা বাড়ছে তিন্নির। এমনকি আত্মহত্যা করার হুমকিও দেওয়া হয়েছে। এসব কথা শুনে গুনগুন নিজেই তার স্বামীকে পাঠিয়ে দিয়েছে তিন্নির কাছে।
এই প্লটের মধ্যেই আসতে চলেছে নতুন টুইস্ট। সম্প্রতি একটি নতুন ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে গুনগুন সহ বাড়ির সবার সাথে মিথ্যে বলে তিন্নির সাথে দেখা করতে গিয়েছিল সৌজন্য। আর এই সত্যি গুনগুন জানতে পারা মাত্রই সে সৌজন্যের ওপর ক্ষোভে ফেটে পড়ে। এই মুহূর্তে সৌজন্য তাকে যাই বোঝাতে যাচ্ছে সেটাই গুনগুনের মিথ্যে মনে হচ্ছে।





