বুড়ো বয়সে নিজের আরো এক সন্তানের সঙ্গে সকলের পরিচয় করালেন বছর পঁচাশির ধর্মেন্দ্র! শোরগোল সামাজিক মাধ্যমে

বলিউডের কিংবদন্তী অভিনেতাদের তালিকায় নাম আসে তাঁর। অনুরাগী রয়েছেন জগৎজুড়ে। একসময় বহু মহিলা অনুরাগীর ক্রাশ ছিলেন তিনি। কথা হচ্ছে বলিউডের সেই বিখ্যাত, জনপ্রিয় ও পরিচিত ব্যক্তিত্ব ধরমজীর। সকলেরই জানা ধর্মেন্দ্রজীর জীবনের কাহিনী। তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌর। রয়েছেন দুই পুত্র ও দুই কন্যা সন্তান সানি দেওল, ববি দেওল, অজয়েতা ও বিজয়েতা। এরপর হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র। রয়েছে দুটি কন্যাসন্তান এষা দেওল এবং অহনা দেওল। তবে এবার নিজের আরও একটি সন্তানের খবর দিলেন অভিনেতা।

বলিউডে প্রথম শরীর চর্চা শুরু হয়েছিল ধর্মেন্দ্রজি। মাধ্যমে। একসময় তাঁকে ‘হিম্যান’ও বলা হয়েছে। আজ তিনি নিজের উপার্জনে কেনা তাঁর প্রথম গাড়ির খবর দিলেন, যে তাঁর কাছে সন্তানের থেকে কম নয়। যে তার সঙ্গ দিয়েছ ৬১ বছর। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা। যেখানে রয়েছে তার সেই গাড়িটি। ১৯৬০ সালে ১৮ হাজার টাকা দিয়ে কিনেছিলেন তাঁর সেই গাড়ি। সেইসময় ১৮,০০০ টাকার মূল্য ছিল অনেক। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে ক্যাপশনে লিখেছেন, ‘বিলাভড বেবি’।

এত বছর ধরে গাড়িটি তাঁর কাছে থাকতে থাকতে সেটি তাঁর সন্তানের থেকে কোনও অংশে কম নয়। প্রথম স্ত্রীকে ছেড়ে দিয়ে হেমাজিকে বিয়ে করার জন্য এমনিতে অনেক সমালোচনা শুনতে হয়েছে তাঁকে। কিন্তু গোটা ব্যাপারটি মেনে নিয়েছেন প্রকাশ কৌর। তিনি বলেছিলেন, “হেমা মালিনির মতো সুন্দরী মেয়েকে যে কেউ বউ হিসাবে পেতে চাইবেন।” তবে এত বছর বিয়ের পরও আজও ধর্মেন্দ্রর পৈত্রিক ভিটেতে পা রাখার অধিকার পাননি হেমা মালিনী।

কিন্তু ধর্মেন্দ্রজীর প্রথম পক্ষের সন্তানের সঙ্গে দ্বিতীয় পক্ষের সন্তানের যোগাযোগ রয়েছে। এমনকি হেমা মালিনীর অ্যাক্সিডেন্টের খবর পেয়ে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা করেছিলেন সানি দেওল। তবে এদিন নিজের ‘বিলাভড বেবি’র ছবি দিয়ে নস্টালজিক হয়েছেন বলিউডের এই কিংবদন্তী তারকা। তাঁর সঙ্গে নস্টালজিক হয়েছেন তাঁর অনুরাগীরাও।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর