বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ নেহা কাক্কার। মূলত গায়িকা হিসাবে তিনি পরিচিত হলেও বিভিন্ন মিউজিক ভিডিওতে উপস্থিতি এবং রিয়্যালিটি শো-এর বিচারক হিসাবে অংশগ্রহণ তাকে যে কোন বলিউড অভিনেতা অভিনেত্রীর থেকেও জনপ্রিয় করে তুলেছে। বলিউডের অন্যতম রিমেক কুইন প্রায়ই সংবাদ শিরোনামে এসে থাকেন। বর্তমানে রোহন প্রীত সিং এর সঙ্গে তার বিবাহের গুঞ্জন নিয়ে সরগরম বলিউড।
এর মধ্যেই নেহার একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এই গায়িকা ভজন গাইছেন। ভিডিওটি নেহার ছোটবেলার যখন নেহা বিভিন্ন জাগ্রাতায় ভজন গাইতে যেতেন।
বর্তমানে নেহা তার ভাই টনি কাক্কার ও দিদি সনু কাক্কার তিনজনেই বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে বেশ নাম করেছেন। তবে তার ছোটবেলাটা কিন্তু খুব আর্থিক স্বাচ্ছন্দ্যের ছিল না। মাত্র চার বছর বয়স থেকেই তিনি বিভিন্ন অনুষ্ঠানে ভজন গাইতেন যা থেকে নিজের সংসারের অভাব মেটাতেন নেহা। হৃষিকেশ এর গায়িকা ইন্ডিয়ান আইডল এ অংশগ্রহণ করেন তারপর এলিমিনেট হয়ে যান তাড়াতাড়ি। মীরাবাই নট আউট সিনেমার প্রথম গান গাওয়ার সুযোগ পান নেহা এবং তারপরে ককটেল সিনেমার সেকেন্ডহ্যান্ড জওয়ানি গানের মধ্যে দিয়ে তার বলিউডে জয়যাত্রা শুরু। এখন বলিউডে রিমেক গানের জন্য ফিমেল ভয়েস হিসেবে সমস্ত মিউজিক ডিরেক্টরের প্রথম পছন্দ নেহা কাক্কার।
সেই নেহারই ভজন গাওয়ার একটি ভিডিও তার ফ্যান ক্লাবের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। দেখুন সেই ভিডিও…
https://www.instagram.com/p/CGMggkPBig6/?utm_source=ig_web_copy_link





