ফের সোশ্যাল মিডিয়া থেকে উঠে এল এক প্রতিভা, অরিজিৎ সিংয়ের গান গেয়ে ভাইরাল খুদে শিল্পী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে জনগণ পেয়েছে একের পর এক প্রতিভাকে। বাস্তব জীবনে সফলতা না পেলেও সোশ্যাল মিডিয়া আপন করে নিয়েছে তাদের। ভাইরাল হওয়া অনেক প্রতিভাই এখন বাস্তব জীবনে যথেষ্ট খ্যাতি অর্জন করেছে। পেয়েছে নানান সুযোগ। সেরকমই আর এক খুদে শিল্পীর খোঁজ মিলল এই সোশ্যাল মিডিয়া থেকেই। ভিডিওতে দেখা যাচ্ছে, খালি গলায় অসাধারণ সুরে অরিজিৎ সিংয়ের গাওয়া গান গাইছে সেই খুদে শিল্পী। খুদের নাম আরভ পান্ডে।

সোশ্যাল মিডিয়ায় তুমুল সাড়া ফেলেছে এই বালক। রামলীলা সিনেমায় অরিজিৎ সিংয়ের ‘ইয়ে লাল ইশক’ গানে গলা মেলায় আরভ। একেবারে মূল শিল্পীর মতোই গানটি গাওয়ার চেষ্টা করেছে সে। বরং, চেষ্টা করেছে বলা ভুল হবে। খালি গলায় অবিকল সেই একই সুরে গাওয়া তার সেই গান এককথায় অসাধারণ। গানটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। একটি ফেকবুক পেজ থেকে পোস্ট করা খুদের সেই গানের ভিডিও। ইতিমধ্যেই সেই গানে ৭০ হাজার লাইক, সাড়ে তিন হাজার শেয়ার এবং লক্ষাধিক ভিউ হয়েছে।

তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খুদে শিল্পীদের মধ্যে যারা প্রচারের আলোয় এসেছে তাদের মধ্যে চাঁদমনি হেমব্রেম ও তানিমুনির জুটি সবচেয়ে বেশি আলোড়ন ফেলেছে। চাঁদমনি হেমব্রেম ইতিমধ্যেই বলিউড ও টলিউডে একাধিক গান গাওয়ার সুযোগ পেয়েছে। পিছিয়ে নেই তানিমুনি জুটিও। তারাও বাংলার বেশ কয়েকটি জনপ্রিয় চ্যানেলে গান গাওয়ার সুযোগ পেয়েছে। বলাই বাহুল্য, সোশ্যাল মিডিয়ার দৌলতে এমন অনেক প্রতিভার নাম সামনে এসেছে যারা হয়ত এভাবে প্রকাশ্যে না এলে সুপ্ত প্রতিভা হয়েই থেকে যেতেন।

RELATED Articles

Leave a Comment