আপনার একাকিত্বের সঙ্গী হবেন লোপামুদ্রা! আড্ডা দিয়ে, আপনার পছন্দের গান শুনিয়ে চাঙ্গা করতে আসছেন তিনি

করোনা পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই এখন গৃহবন্দী। তারপর সব সময় মৃত্যু হয়। কোথায় যেন‌ও থমকে গেছে জীবনটা। বাড়ি থেকে বেরোনো নেই, নেই আড্ডা, গল্প, গান কোন‌ও কিছুই। আর এবার আপনার একাকিত্ব কিছুটা দূর করতে আপনার সঙ্গী হতে আসছেন লোপামুদ্রা মিত্র। সঙ্গী চারণ ফাউন্ডেশন। নেটমাধ্যমে শিল্পী জানিয়েছেন, ‘গান শুনে, কথা বলে, আড্ডা দিয়ে যদি কোনও করোনা আক্রান্ত কিছুটা সময়ের জন্য হলেও মন ভাল করতে চান, আমি আছি আপনার সঙ্গে’।

তাই এই ভাবনার পিছনের কারণ হিসেবে লোপামুদ্রা জানিয়েছেন, এই পরিস্থিতিতে সবাই যখন কিছু না কিছু করছে তখন তিনি‌ও ভাবছিলেন কী করতে পারি? তাঁর কথায় “সেফ হোম তৈরি বা চিকিৎসা পরিষেবা দিয়ে সাহায্য করার মতো সুযোগ আমার নেই।” আর তাই সবার মন ভালো করার দায়িত্ব নিলেন তিনি।  শিল্পী হিসেবে এবার মন মাতানো গান শোনাবেন তিনি।

আর সেই ভাবনাকে সঙ্গী করেই নিজের সংস্থা চারণকে সঙ্গে নিয়ে নেটমাধ্যমে গান শোনানোর প্রস্তাব রেখেছেন লোপামুদ্রা। শিল্পী বলছেন, “এই একটি কাজই পারি। গলা ছেড়ে গান শুনিয়ে মন ভাল করতে পারি। সেটাই করতে চলেছি খুব শিগগিরি।” নিজের গান শোনানোর সঙ্গে সঙ্গেই শ্রোতাদের দাবি অনুযায়ী গানও তিনি শোনাবেন বলেই জানিয়েছেন লোপামুদ্রা।

আরও অন্যান্য খবর