একসময় ওম-তোড়া বলতে মানুষের ক্রেজ দেখার মতো ছিল। ‘ভালোবাসা ডট কম’-এর সেই জুটি তখন টেলিভিশনে হিট। তাদের দুজনের রসায়ন শুধু টেলিভিশনের পর্দাতেই নয়, রিয়েল লাইফেও ফুটে ওঠে। এই ধারাবাহিক করতে গিয়েই প্রেমে পড়ে ওম-তোড়া ওরফে রাজা ও মধুবনী।
View this post on Instagram
সম্প্রতি রাজা গোস্বামী ‘খড়কুটো’ ধারাবাহিকে অভিনয় করছেন। তবে মধুবনীকে বেশ কিছু সময় ধরেই পর্দায় দেখা যায়নি। অভিনেত্রী এও বলেন যে সন্তান হওয়ার পরও বেশ কিছু সময় কাজ থেকে বিরত থাকবেন তিনি।
View this post on Instagram
আরও পড়ুন- সঙ্গী দুই ননদ, বিছানায় বসেই ‘দারু দেশী’ গানে উদ্যম নাচ তৃণার, ভাইরাল সেই ভিডিও
গত বছরের ৫ই নভেম্বর নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন মধুবনী। সেই থেকে নিজের অন্তঃসত্ত্বাকালীন নানান মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন মধুবনী। সম্প্রতি, মধুবনী সোশ্যাল মিডিয়ায় নিজের সাত মাসের সাধভক্ষণের ছবি শেয়ার করেন। সেখানে দেখা গিয়েছে, তাঁর সামনে রাখা টেবিল ভর্তি খাবার। নানা রকমের ভাজাভুজি থেকে শুরু করে, মিষ্টি, লুচি, কিছুই বাদ যায় নি।
View this post on Instagram
এই ছবি শেয়ার করে মধুবনী লেখেন, “আমার সাত মাসের সাধভক্ষণের ছবি। আমার একমাত্র সাপোর্ট সিস্টেম, আমার শাশুড়ি মা-র সঙ্গে, তাঁকে আমি ভালোবেসে মামনি বলে ডাকি। ভাজাভুজিগুলো দারুন খেতে ছিল। আরও বেশি হলে ভালো হত”। তিনি এও জানান যে এই ছবি গুলো পুরনো অর্থাৎ বেশ কিছুদিন আগেই তাঁর সাত মাসের সাধভক্ষণের অনুষ্ঠান হয়েছে।
View this post on Instagram
শুধু তাই-ই নয় এরই মধ্যে উত্তর কলকাতাতে খুলে ফেলেছেন নিজের বিউটি স্যালন। সেই সমস্ত আপডেটও মাঝেমধ্যেই মিডিয়াতে শেয়ার করেন তিনি।





