WB Election 2021: ঐন্দ্রিলার পর মিঠুনের সঙ্গে ছবি পোস্ট ঋতুপর্ণা, অভিনেত্রীর পোস্টে বাড়ছে জল্পনা, তবে কী বিজেপি যোগের ইঙ্গিত?

গত রবিবার বিজেপির ব্রিগেডে অংশ নেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিনই বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র হাত থেকে গেরুয়া পতাকা হাতে তুলে নেন অভিনেতা। মিঠুনের বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে নিয়ে নানান মহলে শুর হয়েছে গুঞ্জন। একাংশ তাঁর এই বিজেপিতে যোগ দেওয়া সমর্থন করলেও, অনেকেই তা মেনে নেননি।

তবে তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরই তাঁর সঙ্গে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। ঐন্দ্রিলা শিশুশিল্পী হিসেবে তাঁর সঙ্গে অনেক ছবিতে অভিনয় করেছেন। সেই ছবিতে তিনি লেখেন যে তিনি সবসময় তাঁর সঙ্গে আছেন।

এবার মিঠুনের সঙ্গে ছবি শেয়ার করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটি একটি রিয়্যালিটি শো-এর সেটে তোলা। ঋতুপর্ণার এই ছবি নিয়ে তৈরি হয়েছে জল্পনা। অনেকের মনেই প্রশ্ন জেগেছে যে ‘অনেক কিছু আসতে চলেছে মানেটা কী?’ তাহলে কী অভিনেত্রী মিঠুনের মতোই বিজেপিতে যোগ দিচ্ছেন? তবে ঋতুপর্ণার থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

Sharing a moment from a tv show!!
More to come..stay tuned!
Dada ❤️

Posted by Rituparna Sengupta on Saturday, 13 March 2021 

আরও পড়ুন- যারা নন্দীগ্রামের প্রতি সহানুভূতি দেখায়নি, তাদের নন্দীগ্রাম দিবস পালনের অধিকার নেই, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

বলে রাখি, কিছুদিন আগে বিজেপিতে যোগ দেওয়া মিঠুন চক্রবর্তী কিন্তু এককালে তৃণমূলের সাংসদ ছিলেন। একাধিকবার তৃণমূলের হয়ে ভোট প্রচার করতেও দেখা গিয়েছে তাঁকে। তবে ২০১৬ সালে একটি চিটফান্ড মামলায় নাম জড়ায় তাঁর। একটি অর্থলগ্নি সংস্থার কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুন- জোম্যাটো ডেলিভারিবয়কাণ্ড লজ্জাজনক ও অমানবিক, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সরব পরিণীতি চোপড়া

এরপরই রাজনীতি থেকে সরে দাঁড়ান তিনি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২০১৬ সালে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন মিঠুন চক্রবর্তী। এরপর বেশ কিছু বছর রাজনীতির ময়দানে দেখা মেলেনি তাঁর। তবে বাংলায় নির্বাচনের জন্য তাঁকে দলে টানার চেষ্টা করে গেরুয়া শিবির। মুম্বইয়ে তাঁর বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে যান আরএসএস প্রধান মোহন ভাগবত। তখন থেকেই তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়।

RELATED Articles