মোহরকে তো হারিয়ে দিলেন শ্রেষ্ঠা ম্যাম!কী এমন করলেন তিনি?

মোহর আর শঙ্খ স্যারের প্রেম কারোর অজানা নয়। যারা সিরিয়াল প্রেমী তারা এই প্রেমকাহিনীর ভিলেন হিসাবে শ্রেষ্ঠা ম্যামকেও চেনেন। কিন্তু পর্দায় এই শ্রেষ্ঠা ম্যামকে মোহর হারিয়ে দিলেও বাস্তবে কিন্তু ম্যাম অনেক দূর এগিয়ে গিয়েছেন। শ্রেষ্ঠার চরিত্রে অভিনয় করা মধুরিমা বসাক একবার ডাক পেলেন সৃজিত মুখার্জীর ছবিতে অভিনয় করার জন্য।

মধুরিমা একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন যে খবরটি সত্য এবং এই ব্যাপারে সৃজিত মুখার্জীর সঙ্গে তার একটি প্রাথমিক কথাবার্তা হয়েছে। তার বিপরীতে অভিনয় করার কথা অনির্বাণ ভট্টাচার্যের। এসভিএফ এর পরিচালনায় ছবিটি হবে এবং এটির শুটিং দু’ভাগে হতে চলেছে। তার জন্য মে মাস এবং জুন মাসে মোট ৬ দিন করে ১২ দিন ছুটি তিনি তার সিরিয়ালের পরিচালকদের থেকে চেয়ে নিয়েছিলেন।

যদিও বর্তমানে করোনা পরিস্থিতিতে এই কাজ বর্তমানে স্থগিত আছে তবে মধুরিমার কাছে এটা অবশ্যই একটা বড় ব্রেক। এর আগে ব্রাত্য বসুর ডিকশনারি ছবিতে তিনি একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। সেই হিসেবে বড় পর্দায় এটা তার প্রথম বড় ছবি হতে চলেছে ভবিষ্যতে।

অন্যদিকে করোনা পরিস্থিতিতে মধুরিমা যথেষ্ট সাহায্য করছেন সকলকে। এছাড়াও পশুপ্রেমী হিসাবে তার অত্যন্ত সুখ্যাতি রয়েছে।এই করোনার মধ্যেই তিনি হলদিয়া থেকে একটি স্পিৎজ কুকুরকে উদ্ধার করে নিজের কাছে নিয়ে এসেছিলেন।

RELATED Articles