দুই মেয়েকে নিয়ে সড়কে মুখ থুবড়ে পড়লেন মহেশ ভাট (Mahesh Bhatt)। সঙ্গী হলেন আদিত্য রয় কাপুর (Aditya Roy Kapur) ও সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। “সড়ক ২” (Sadak 2) কুড়ি বছর পর ডিরেক্টর হিসেবে এই সিনেমা দিয়ে কামব্যাক করছিলেন মহেশ ভাট (Mahesh Bhatt)। প্রথমবারের মতো বাবার সিনেমায় অভিনয় করেছিলেন আলিয়া ভাট (Alia Bhatt)। ছিলেন বড় কন্যা পুজা (Puja Bhatt) ভাটও। আর এহেন সিনেমার কপালেই জুটল ইতিহাসের সর্বকালের সবচেয়ে খারাপ ছবির রেকর্ড!
প্রসঙ্গত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ( Sushant Sing Rajput) মৃত্যুর সঙ্গে নাম জড়িয়েছে বলিউডের এই ক্ষমতাশালী প্রযোজক-পরিচালকের। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মহেশ ভাটের। আর তা প্রকাশ্যে আসার পর থেকেই মহেশ ভাট পরিচালিত “সড়ক ২” (Sadak 2) বয়কটের ডাক দেয় নেটজনতা। আর তাই গত এক মাস ধরে মহেশের এই কামব্যাক ফিল্মটিই বিভিন্ন ক্ষেত্রে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর থেকে নেটজনতার একাংশ শপথ নিয়েছিলেন এই ছবিটি বয়কট করার।
প্রথম যখন এই ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছিল তখন এই ছবির ট্রেলারটি বিশ্বের সবচেয়ে বেশি ডিস-লাইক পাওয়া ট্রেলার শিরোনামে উঠে এসেছিল। সুশান্ত সিং রাজপুতের ভক্তরা এই সিনেমা বয়কট করার ডাক দিয়েছিলেন বহুদিন ধরেই। তবে শুক্রবার অর্থাৎ ২৮শে আগস্ট মুক্তি পেয়েছে এই ছবিটি, সিনেমা মুক্তি পাওয়ার পর যেটা জনতা করতে চাইছিল তা করিয়ে দেখিয়েছে, তার প্রমাণস্বরূপ “সড়ক ২” এর এই নতুন রেকর্ড।
যেখানে IMDb’র (Internet Movie Database) ইতিহাসের সবচেয়ে কম রেটিং পেয়ে রেকর্ড গড়েছে মহেশ ভাট পরিচালিত এই সিনেমাটি। যদিও এর আগেও ট্রেলার মুক্তির সময় বড়সড় ধাক্কা খেয়েছিল মহেশ ভাট পরিচালিত এই ছবিটি। বিশ্বের তৃতীয়তম অপছন্দের তালিকায় নাম লিখিয়েছে সড়ক-এর সিক্যুয়েল। IMDb ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে কম রেটিং পাওয়া ছবির শিরোপা অর্জন করেছে।
ছবিটি যে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সেই ডিজনি প্লাস হটস্টারেই মুক্তি পেয়েছিল সুশান্ত অভিনীত শেষ সিনেমা দিল বেচারা। আশ্চর্যজনকভাবে IMDb রেটিং এ ১০/১০ পেয়েছিল সিনেমাটি। তাই বলাই যায় সিনেমার ভাগ্য নির্ধারিত হয় দর্শকের হাতেই।





