আইপিএল-এর টিভি ভিউয়ারশিপ নিয়ে চিন্তিত নয় সম্প্রচারকারী সংস্থা

গত ১২ মরশুমের আইপিএল ইতিহাসে কখনই টিভি সম্প্রচার নিয়ে অসুবিধায় পড়তে হয়নি বিসিসিআই। বর্তমান যুগে যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ওটিটি প্ল্যাটফর্মের প্রভাব বেড়েছে, আইপিএল-এর ভিউয়ারশিপের বৃদ্ধিও একেবারে হুহু করে বেড়েছে। আর এই বছরও সেই ভিউয়ারশিপ থাকবে শীর্ষে, এমনই দাবি সম্প্রচারকারী সংস্থা স্টার ইন্ডিয়ার চেয়ারম্যান উদয় শঙ্কর।

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উদয় জানান, “আইপিএল নিয়ে ভিউয়ারশিপ কখনও ইস্যু হয়ে উঠেনি। আমি আশা করতে পারি এটি আগের চেয়ে আরও বড় হবে।”

এরপর তিনি আরও বলেন, “ভাষা জুড়ে সাতটি সম্পূর্ণ কাস্টমাইজড ব্রডকাস্ট ফিড এবং ১৮ ঘন্টা লাইভ এবং বিশেষ প্রোগ্রামিং থাকবে। আমরা আশা করি সরাসরি সম্প্রচার জুড়ে এবং লাইভ প্রোগ্রামিং ও এর বাইরেও ১০০ টিরও বেশি দেশে সম্প্রচারিত হবে এবং ভারতে ৫৫০ মিলিয়ন এর বেশি টিভি ভিউশিয়ারশিপ পাওয়া যাবে।”

RELATED Articles

Leave a Comment