রাস্তায় ঘটল চরম বিপত্তি, মাঝপথে গাড়ি থেকেই ধরে নামিয়ে দেওয়া হল অভিনেত্রী মানালি দে’কে! চরম বিপাকে ধূলোকণার ফুলঝুরি

মঙ্গলবার রাস্তায় বেরিয়ে ঘোর বিপদে পড়লেন অভিনেত্রী মানালি দে। শুটিংয়ে যাওয়ার জন্য অনলাইন ক্যাব বুক করেছিলেন তিনি। কিন্তু মাঝরাস্তাতেই অভিনেত্রী ক্যাব থেকে নামিয়ে দেওয়া হল। জানা গিয়েছে, বেহালা চৌরাস্তার মোড়ে অভিনেত্রীর গাড়ি ছিল সেই সময়।

এক সংবাদমাধ্যমে অভিনেত্রী জানান যে তিনি প্রতিদিনের মতো এদিনও ধারাবাহিকের শুটিংয়ে যাচ্ছিলেন তিনি। এর জন্য উবের ভাড়া করেছিলেন মানালি। বেশ তাড়ায় ছিলেন অভিনেত্রী। কিন্তু তাঁর গাড়ি বেহালা চৌরাস্তার মুখে পৌঁছতেই কয়েকজন অচেনা যুবক তাঁর গাড়ি ঘিরে ধরে।

মানালি বলেন যে তারা তাঁকে উবের থেকে নেমে যেতে বলেন। শুধু মানালিই নন, আশেপাশের অন্যান্য উবের থেকেও যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এই নিয়ে বেশ কিছুক্ষণ বচসা চলে। ঝামেলা এড়াতে বাধ্য হয়েই মাঝরাস্তায় নেমে যেতে হয় মানালিকে।

তাঁর কথায়, “তাঁরা কে, কী করেন আমি জানি না। তাঁদের আমি চিনিও না। আমাকে হঠাৎই নেমে যেতে বলা হয়। কারণ জিজ্ঞাসা করলেই বলেন যে উবের গাড়ি যাবে না”। এই ঘটনা  নিয়ে ফেসবুকে একটি লাইভ করেন মানালি। সেখানে তিনি নিজের অসুবিধার কথা জানান। এরপরই ইন্ডাস্ট্রির থেকে সাহায্য পান মানালি।

ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের গাড়ি তাঁকে কিছুটা পৌঁছে দেয়। এরপর প্রোডাকশনের গাড়ি করে শুটিং ফ্লোরে পৌঁছন মানালি। এদিনের এই ঘটনায় যে তিনি খুবই বিরক্ত, তা-ও জানান অভিনেত্রী। তবে এখনও পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ করেন নি মানালি।

এদিন শুটিং সেটে পৌছনোর পরও একটি লাইভ করেন মানালি। তিনি অনুরাগীদের জানান যে তিনি পৌঁছে গিয়েছেন। সকলকে সাবধানে থাকার ও অ্যাপ ক্যাবে যাতায়াত করার সময় সাবধানতা অবলম্বন করতে বলেন অভিনেত্রী। মানালি এই মুহূর্তে স্টার জলসার ধারাবাহিক ‘ধুলোকণা’ তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। এই সপ্তাহে টিআরপির তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছে এই ধারাবাহিক।

আরও অন্যান্য খবর