Manali Dey: জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় শো দাদাগিরি (Dadagiri)। এবারের সেই ‘দাদাগিরি’ ১০ বছর পূর্ণ করল। সঞ্চালক হিসেবে দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই প্রশংসিত সৌরভ। মজার মজার এপিসোড নিয়ে আসে দাদাগিরি (Dadagiri)। বহু জায়গার লোক এই মঞ্চে এসে, তাদের জ্ঞানের ভান্ডার উজাড় করে দেয়। দাদাগিরি ১০ শো-টি জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়। গত অক্টোবর মাসের শুরু হয়েছে দাদাগিরির ১০ নম্বর সিজন। দেখতে দেখতে পাঁচ মাসের সফর পার করে ফেলেছে সৌরভ সঞ্চালিত এই শো। দাদাগিরির এই সিজনে কখনো মঞ্চ আলোকিত করতে এসেছে খুদেরা। আবার কখনো এসেছেন নায়ক নায়িকারা। এসেছেন বহু প্রতিভার মানুষজন। এমনকি জি বাংলার বিভিন্ন ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রী রাও দাদাগিরির মঞ্চে খেলতে এসেছেন। সম্প্রতি এপিসোডে এসেছিলেন মানালি দে (Manali Dey), শ্রীতমা ভট্টাচার্য, স্নেহা চ্যাটার্জি, বাসক দত্তা চ্যাটার্জি সহ আরো কিছু জন।
দাদাগিরির ১০ নম্বর সিজনে এমনই এসেছিলেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’-র অভিনেতা অভিনেত্রীরা। এই এপিসোডে এসেছিলেন মানালি দে (Manali Dey), শ্রীতমা ভট্টাচার্য, স্নেহা চ্যাটার্জি, বাসক দত্তা চ্যাটার্জি সহ আরো কিছু জন। এই এপিসোডে সবার সাথে সৌরভ গাঙ্গুলী কে হাসি ঠাট্টা করতে দেখা যায়। দাদাগিরি এই এপিসোডে ছিল মানালির জন্য একটি বড় সারপ্রাইজ। একটি ভিডিও চ্যানেলের পক্ষ থেকে। ডিউটিতে মানালি দের (Manali Dey) ছোট থেকে বড় হয়ে ওঠার গল্প দেখানো হয়েছে। যা দেখে স্টেজেই কাঁদতে শুরু করেন মানালি। তাকে সান্তনা দিতে জড়িয়ে ধরেন শ্রীতমা ভট্টাচার্য।
ভিডিওটিতে দেখানো হয়েছিল, একটা বাড়ি আত্মকথা যে গল্প বলছে তার নিজের। তার ঘরে থাকা মানুষগুলো একটা ছোট্ট ফুটফুটে মেয়ের। সেই ফুটফুটে মেয়েই আজকের অভিনেত্রী মানালি দে (Manali Dey)। খুব সুন্দর পরিকল্পনা করে এই ভিডিওটি করা হয়েছে।
গোটা ভিডিওটিতে গল্পটি ছিল এরকম, কলকাতার পিকনিক গার্ডেন্স এর কুষ্টিয়ায় শহরের মাঝে এক ফালি মফস্বল, সেখানেই দাঁড়িয়ে মানালির বসতবাড়ি। এখানে জন্ম নিয়েছিল একটু ফুটফুটে বাচ্চা মেয়ে। নিম্ন মধ্যবিত্ত পরিবারে বাবা বাজাতেন অনুষ্ঠানের তবলা আর মা নৃত্যশিল্পী। দাদু দিদার কাছেই ওই ছোট্ট ফুটফুটে মেয়েটা বড় হয়ে ওঠে। যে দিদা ছাড়া চলতো না মেয়েটির, সে একদিন চলে গেল। আঁকড়ে ধরল সে তার মাকে। মায়ের হাত ধরে স্টুডিও পাড়ায় প্রবেশ। শিশু শিল্পী হিসেবে কাজ শুরু সেখান থেকেই মানালি দে (Manali Dey)।
দেখানো হয়েছে, বেড়ে ওঠা। ছোট্ট মেয়েটি স্বপ্ন দেখতে থাকে সে একদিন নায়িকা হবে। স্বপ্ন পূরণ হলো ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা দিল। আঁকড়ে ধরে থাকার শেষ সম্বলটাও চলে গেল তার মা। বাবা দাদুকে আগলে নিয়ে এই ঘরে এসে সবকিছু নতুন করে শুরু করবে ঠিক করেছিল। সবাই বলেছিল এই বাড়িটা বিক্রি করে দেওয়ার জন্য। ছোট্ট মেয়েটি (Manali Dey) বলেছিল, “এ বাড়িতে জড়িয়ে রয়েছে আমার মা-বাবা দাদু দিদার স্মৃতি, যত দিন আমি থাকবো এ বাড়িতে কখনো বিক্রি করব না”। তাই আজও বাড়িটির গায়ে জ্বলজ্বল করছে মেয়েটির নাম।
অন্যদিকে সম্প্রতি জি বাংলার তরফে সামনে এসেছে সারেগামাপা-র অডিশনের প্রোমো। যা দেখে চিন্তায় পড়েছেন দাদাগিরির ভক্তরা। তবে কি দাদাগিরির চলতি সিজন শেষের পথে? এই ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।





