রঙের উৎসবে জাভেদ আখতারের হোলির জমজমাট পার্টিতে মাতোয়ারা ঋতাভরী, অভিনেত্রীর রঙিন ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা

রঙের উৎসবে মাতোয়ারা গোটা দেশ। রঙিন হয়ে উঠেছিলেন অভিনেতা-অভিনেত্রীরা। রঙ, খাওয়া-দাওয়া করে দোলের দিন কাটিয়েছেন তারকারা। কেউ ছিলেন দেশের বাইরে। তবে অনেকেই চেনা বৃত্তের মাঝে কাটিয়েছেন। কেমন দোল খেললেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakroborty)? এবারে জাভেদ আখতারের বাড়ির হোলি পার্টিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakroborty) রঙ খেলার ছবি এবং ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। বলিউডের হোলি পার্টিতে জাভেদ আখতার ও শাবানা আজমি জমজমাট পার্টি হয়। চাঁদের হাট বসে সেই পার্টিতে।

রঙের উৎসবের সেই ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা। এ বছর জাভেদ-শাবানার হোলি পার্টিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakroborty)।‌ দোলের উৎসবে জাভেদ আখতারকে দেখা গেল মাথায় পাগড়ি বেঁধে মেতে উঠেছেন রঙের খেলায়। তাঁর সঙ্গে ছবি তুলেছেন ঋতাভরী। অভিনেত্রীর দিদি চিত্রাঙ্গদাও যোগ দেন এই হোলি পার্টিতে। দুই বোনই রঙ মেখে প্রচুর আনন্দ করেছেন।

হোলি পার্টির ছবি শেয়ার করে অভিনেত্রী ঋতাভরী (Ritabhari Chakroborty) লিখেছেন, “নিঃসন্দেহে আমার জীবনের সবচেয়ে স্মরণীয় হোলির মধ্যে একটি। ঘণ্টার পর ঘণ্টা জাভেদ আখতার স্যারের সঙ্গে কথা বলা এবং তাঁর কথা শোনা এবং আমাদের বইমেলার প্রতি তাঁর ভালোবাসার কথা জানতে পারা, সুনীল গঙ্গোপাধ্যায়, বাংলা ভাষা, শিকড়ের টান ইত্যাদি নানা বিষয়ের প্রতি টান। তাঁর বাড়িতে সুন্দর সময় কাটানো। জাভেদ আখতার এবং শাবানা আজমি কী সুন্দর হোলির আয়োজন করেছেন তা বলে বোঝানো যাবে না।”

চিত্রাঙ্গদার বর সম্বিতও উপস্থিত ছিলেন এই পার্টিতে। এমনকি নিকিতা গান্ধীর সঙ্গে মঞ্চে পারফর্ম করেছেন সম্বিত। ঋতাভরী (Ritabhari Chakroborty) ছবিগুলি পোস্ট করে লিখেছেন, “আমি এবং আমার দিদি এবং আমার প্রিয়জনেরা সকাল থেকে আবির রঙ নিয়ে পাগলের মতো খেলেছি। এবং দারুণ মুহূর্ত উপভোগ করেছি।”

রঙের উৎসবে শহরে ছিলেন না ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakroborty)। অভিনেত্রী হোলির দিনটা কাটিয়েছেন মুম্বইয়ে বন্ধুবান্ধবদের সাথে। প্রত্যেক বছরের মতো এ বছরেও মুম্বইয়ে বিশেষ হোলি পার্টির আয়োজন করেন জাভেদ আখতার। তাই বিশেষ পার্টিতে গেছিলেন ঋতাভরী (Ritabhari Chakroborty)। এই প্রথম জাভেদের পরিবারের হোলি পার্টিতে দেখা যায় এই অভিনেত্রীকে। পার্টিতে শাবানা আজমি, ফারহান আখতার, শিবানী দাণ্ডেকর ছাড়াও বলিউডের আরও অনেক কলাকুশলীরা রঙে মাতোয়ারা হয়েছিলেন সেই হোলি পার্টিতে।

RELATED Articles