৯০ দশকে বাংলা ছবির ভিলেন মানে সুমিত গাঙ্গুলী (Sumit Gangopadhyay)। নীলচে ধূসর বিভৎস দুটো চোখে হয় কাঁপতো ছোট থেকে বড়। ফোলা গাল, দাঁতমুখ দেখলে ভয় ঘুম উড়তো। এমনকি মায়েরা বাচ্চাদের ভয় দেখাতো তার নাম করেই। এমন একটা লোক বাংলা সিনেমার নব্বই দশকের ভয়ঙ্কর ভিলেন। চিরঞ্জিত, প্রসেনজিৎ তাপস পাল, মিঠুন থেকে দেব, জিৎ সকলের সাথেই দাপিয়ে কাজ করেছেন। মূলত খলনায়ক হিসেবে জনপ্রিয়তা পেলেও কমেডি চরিত্র, নায়কের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। পর্দায় ভিলেন হলেও বাস্তবে মজার মানুষ তিনি।
পড়াশোনা ও অভিনয়ের শুরু (Sumit Gangopadhyay)
সুমিত গাঙ্গুলী (Sumit Gangopadhyay) জন্মেছিলেন কলকাতার সন্তোষপুরে। গড়ফা হীরেন্দ্রনাথ মেমোরিয়াল হাই স্কুল থেকে লেখাপড়া করেছেন। তারপর হেরেম্ব চন্দ্র কলেজ থেকে আর্টস নিয়ে পড়েন। অভিনয়ের শখ ছোটবেলা থেকেই। মাত্র ছয় বছর বয়স থেকেই পাড়ার বিভিন্ন নাটকে অভিনয় করতেন। পরে কলেজ জীবনে অনেক গ্রুপ থিয়েটারে কাজ করেছেন। ১৯৮১ সাল থেকে বাংলার অভিনয় জগতে প্রবেশ।
বাংলা সিনেমা (Sumit Gangopadhyay) জগতে কাজ
প্রথমদিকে ছোট অনেক পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। এর সাথে প্রচুর নাট্য দলে কাজ করতেন তিনি। অভিনেতা ভিক্টর ব্যানার্জির গ্রুপে যোগ দিয়েছিলেন। সেই সূত্রেই আলাপ হয় চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। চিরঞ্জিত চক্রবর্তী জানিয়েছিলেন সুমিতের (Sumit Gangopadhyay) অভিনয় তার ভালো লাগে। তারপর তার হাত ধরেই কেঁচো খুঁড়তে কেউটে সিনেমার মাধ্যমে কাজ করেন সুমিত গাঙ্গুলী। এই ছবিটি ব্যাপক হিট করে। তারপর শয়তান, তোমার রক্তে আমার সোহাগ, বিশ্বাস অবিশ্বাস তারপর বেশ কয়েকটি ছবিতে কাজ করেন।
শয়তান ছবির পর থেকে আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। খলনায়কের ভূমিকায় কয়েকশো বাংলা ছবিতে কাজ করেছেন। ছবির সাথে বহু স্টেজ শো করেছেন তিনি। তবে খলনায়ক সুমিত গাঙ্গুলীকে (Sumit Gangopadhyay) দর্শকেরা পেয়েছে অন্যান্য ভাবেও। ১৯৯৪ তে ফিরিয়ে দাও ছবিতে রোমান্টিক নায়ক, আই লাভ ইউ ছবিতে কমেডিয়ানের ভূমিকায়, রাজকুমার ছবিতে প্রসেনজিতের বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সুমিত গাঙ্গুলীর (Sumit Gangopadhyay) বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে সাম্প্রতিককালে। ছবির পর্দায়ে আমরা যেমন ভাবে অভিনেতাকে দেখে থাকি, কিন্তু বাস্তবে একদম অন্যরকম।
ব্যক্তিগত জীবন (Sumit Gangopadhyay)
ব্যক্তিগত জীবনে ১৯৯২ সালে ভালোবেসে সুমিত গাঙ্গুলী (Sumit Gangopadhyay) বিয়ে করেন শেলী গাঙ্গুলীকে। গ্রুপ থিয়েটারে কাজ করতে করতেই তাদের পরিচয়। প্রথম দেখাতেই ভালো লেগে যায় সুমিত গাঙ্গুলীর। তখন সুমিত গাঙ্গুলী অল্পস্বল্প অভিনয় করছেন কিন্তু কেরিয়ার অনিশ্চিত। তাই বাড়ির লোক বিয়েতে মত দেয়নি। দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ওঠেন এক বন্ধুর বাড়িতে। এই অভিনেতা তার বিবাহিত জীবনের প্রায় ৩১ বছর পার করেছেন। সুমিত গাঙ্গুলী (Sumit Gangopadhyay) ও শেলী গাঙ্গুলীর একমাত্র কন্যা সন্তান সৃষ্টি গাঙ্গুলী। বর্তমানে স্ত্রী কন্যাকে নিয়ে সুখের সংসার সুমিত গাঙ্গুলীর (Sumit Gangopadhyay)।






