ছেলের জন্মদিনে ছেলেই নেই, মন খারাপ করে বসে আছেন মিমি চক্রবর্তী!

চলতি বছরেই নিজের ছেলেকে হারিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। নয় বছর হওয়ার আগেই মারা যায় সে। ছেলের মৃত্যুর পর নিজেকে সামলাতে বেশ কিছুদিন সময় লেগেছিল মিমি। কিন্তু আজ সেই ছেলের জন্মদিনে যেন ফের আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেত্রী।

ছেলে বলতে এখানে মিমির পোষ্য চিকুর কথা বলা হয়েছে। তিনি নিজের পোষ্যদের নিজের সন্তানের মতোই ভালোবাসেন। নিজেকে পরিচয়ও দেন ‘পেট পেরেন্ট’ বলেই। সেই চিকুর জন্মদিনে আজ এক আবেগে ভরা ভিডিও পোস্ট করলেন মিমি।

চিকুর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি কোলাজ করে ভিডিও করেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। সেই ভিডিয়োর উপরে লেখা, “মাম্মি লাভ ইউ অলওয়েজ হ্যাপি বার্থ ডে মাই হার্ট”।

মিমি আরও লেখেন, “আমি এর আগে এই ভিডিওটি শেয়ার করতে পারিনি কারণ তৈরি করতেই আমার হাত কাঁপছিল। আমি আজ পর্যন্ত এটাই মেনে নিতে পারিনি যে তুমি আমার কাছে নেই। যদিও আমি জানি তুমি আমায় দেখছ, আমি সেটা অনুভবও করতে পারি। আই লাভ ইউ মাম্মা। তুমি আমার জীবনের সবথেকে সেরা উপহার। ৯ বছরের জন্মদিনের শুভেচ্ছা চিকু। মাম্মি লাভ ইউ অলওয়েজ। হ্যাপি বার্থ ডে মাই হার্ট”। মিমির এই পোস্টে অনেক ভালোবাসা দিয়েছেন তাঁর বন্ধু ও অনুরাগীরা।

 

View this post on Instagram

 

A post shared by Mimi (@mimichakraborty)

চলতি বছরেই মারা যায় মিমির পোষ্য চিকু। ক্যান্সারে আক্রান্ত হয় সে। মিমি তাকে চিকিৎসার জন্য চেন্নাই নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকুর মৃত্যুর কিছুদিন পর জুনিয়র চিকুকে নিয়ে আসেন মিমি। এখন এই জুনিয়র চিকু ও ম্যাক্সকে নিয়েই সময় কাটে তাঁর।

লক্ষ্মীপুজোর দিনও চিকুকে খুব মিস করেছেন মিমি। সেদিন ইনস্টাগ্রামে চিকুর সঙ্গে নিজের দুটি ছবি দিয়ে মিমি লিখেছিলেন, “খিচুড়ি তোর প্রিয়, কিন্তু এ বছর তো আর নিজে হাতে খাইয়ে দিতে পারব না। মাম্মা, তুই খেয়ে নিস। মা তোকে খুব মিস করে”।

লকডাউনের সময় চিকুই ছিল মিমি সাপোর্ট। আর সেকথা নানান সময় নিজেই জানিয়েছেন অভিনেত্রী। অনেকেই অভিনেত্রীকে প্রশ্ন করেন চিকুর পর মিমির নতুন পোষ্য তার জায়গা নিতে পারবে কি না? এর উত্তরে মিমি বলেন, “যেই আসুক, যেই যাক চিকুর জায়গা কখনও পূরণ হবে না। ও আমার পরিশ্রম দেখেছে। আমার কিছু না থেকে আজকের জায়গা দেখেছে”।

আরও অন্যান্য খবর