ফাঁস হয়ে গেল মিমির জীবনের গোপন তথ্য, কী সেটা জানতে চান?

মিমি চক্রবর্তী টলি ইন্ডাস্ট্রির একটি বিশেষ পরিচিত নাম। বাংলা অভিনেত্রীদের মধ্যে এখন তিনিই সেরা। নিজের অভিনয় দক্ষতা দিয়ে বরাবর দর্শকের মন জয় করে এসেছেন তিনি। এবার ফাঁস হল অভিনেত্রীর জীবনের গোপন কথা।

মিমি এমনিতে ফিট থাকতেই পছন্দ করেন। মাঝেমধ্যেই ওয়ার্কআউটের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এর উপর তিনি খেতেও বেশ ভালোবাসেন। তাই খাওয়াদাওয়া ও শরীরচর্চা দুটোই সমান তালে বজায় রেখেছেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। নানান ছবি ও ভিডিও নিজের অনুরাগীদের সঙ্গে সবসময় শেয়ার করে নেন মিমি। তাঁর ছবি বা ভিডিও শেয়ার হতেই তা ভাইরাল হয়ে যায়। এবারও ফের একটি ভিডিও ভাইরাল হল মিমির।

সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। তাতে দেখা গেল গেল একেবারে বঙ্গ তনয়ার সাজে। পরনে লাল পাড় সাদা গরদের শাড়ি, গায়ে সোনার গয়না। তবে এ সাজে তো মিমিকে আগেও অনেকবারই দেখা গিয়েছে। গোপন কথা সেটা নয়।

গোপন কথা হল সেই ভিডিওতে মিমি কী করছেন সেটা। বা বলা ভালো মিমি কী খাচ্ছেন! এই ভিডিওতে দেখা যাচ্ছে মন ভরে আমের স্বাদ উপভোগ করছেন তিনি। তাঁর অভিব্যক্তিই যেন বলে দিচ্ছে, এ স্বাদের ভাগ হবে না। এক থালা আম নিয়ে বসেছেন তিনি। আর সেটাই চেটেপুটে সাফ করছেন অভিনেত্রী।

আরও পড়ুন- এত বড় সেলিব্রিটি কিন্তু অহংকারের ছিটেফোঁটা নেই, গরীবের বাড়িতে বসে দিব্যি খাবার খাচ্ছেন অভিনেতা জিৎ

শুধু কী আম? আমের আঁটি পর্যন্ত পরমানন্দে খাচ্ছেন মিমি। বাঙালি বলে কথা, আমের প্রতি একটা আলাদা টান তো থেকেই যায়। এই ভিডিও থেকে মিমি যেন অজান্তেই বলে উঠলেন, ডায়েট-ফায়েট চুলোয় যাক, আগে আম। এই ভিডিও শেয়ার করে মিমি লেখেন, “ঠিক এমন এভাবেই আমি আম খাই। আর আপনারা”? এই গোপন কথাই সকলের সঙ্গে শেয়ার করে নেন মিমি।

 

View this post on Instagram

 

A post shared by Mimi (@mimichakraborty)

তবে মিমিকে এভাবে বেশ মজার সঙ্গে আম খেতে দেখে মজা পেয়েছেন তাঁর অনুরাগীরাও। কেউ কেউ তাদেরও ভালোবাসা জানিয়েছেন আমের প্রতি। অভিনেতা আবির চট্টোপাধ্যায়ও মিমির এই ভিডিওতে কয়েকটি হাসির ইমোজি দিয়ে কমেন্ট করেছেন। অন্যান্য ভিডিওর মতো মিমির এই ভিডিও-ও বেশ ভাইরাল হয়েছে।

RELATED Articles