টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনয় পাশাপাশি তিনি রাজনীতির আঙিনায় দারুন ভাবে নিজেকে মেলে ধরেছেন। যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি। বন্যা কবলিত এলাকায় হাঁটু হলে নেমেই কাজ করছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
অন্যদিকে নিজের সিনেমার শুটিং নিয়েও বেশ ব্যস্ত তিনি। হাতে এক গুচ্ছ কাজ আছে।কিছুদিন আগেই অরিন্দম শীল পরিচালিত “খেলা যখন” সিনেমার শুটিং শেষ করেছেন। এরপরেই মৈনাক ভৌমিক পরিচালিত “মিনি” সিনেমায় অভিনয় করছেন তিনি। ইন্ডাস্ট্রিতে মৈনাক ভৌমিকের সাথে প্রথম কাজ, স্বাভাবিকভাবেই আলাদা উত্তেজনা আছেই।
তবে সোশ্যাল মিডিয়া তে বেশ সক্রিয় অভিনেত্রী। নিজের বিশেষ মুহূর্তের ছবি ভাগ করে নেন অনুগামীদের মধ্যে। তবে ব্যস্ততার মধ্যেই নিজের শো অফ করতে পিছপা হলেন না অভিনেত্রী। আর মিমি বা কি করবেন! হাতে যদি মূল্যবান কিছু এসে পৌঁছয় তাহলে তো শো অফ করতেই হবে।

পুজোর ঢাকে কাঠি পড়ার অপেক্ষা আর কিছুদিনের। তার আগেই অভিনেত্রীর হাতে এলো আইফোন ১৩। শুক্রবার ভারতে এই নতুন মডেল লঞ্চ করেছে। আর তারপরেই তার হাতে চলে এলো।নতুন ফোন হাতে নিয়ে অভিনেত্রী ছবি পোস্ট করে স্টোরিতে দিয়েছেন। পাশাপাশি তিনি লেখেন , ‘ একটু তো শো-অফ করা চলে, এটা আইফোন ১৩. ইয়েস!’
কালো রঙের এই নতুন মডেলের ফিচার্স নজর কাড়া।এই মুহূর্তে এই মডেলের দাম শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে, সেই ফোনের ROM ১২৮ জিবি। ফোনের স্পেশিফিকেশনের উপর নির্ভর করছে ফোনের মূল্য, ৫২৫ জিবি ROM যুক্ত আইফোন ১৩-এর মূল্য এখন ১,০৯,৯০০ টাকা।
তবে মিমি কি উপহার পেলেন এই ফোন? নাকি নিজেই কিনলেন? সেই ব্যাপারে অবশ্য কিছুই জানাননি অভিনেত্রী।





